মধ্যরাতে বিকট বিস্ফোরণে কাঁপল কালিয়াচক, চার শিশু সহ আগুনে ঝলসে গেল ৭ জন

Published:

Kaliachak Blast

প্রীতি পোদ্দার, কলকাতা: বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মালদার কালিয়াচক (Kaliachak Blast)। জানা গিয়েছে, সেখানকার সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। আগুনে ঝলসে চার শিশুসহ অন্তত সাতজন গুরুতর আহত (7 People Injured) হয়েছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই অগ্নিদগ্ধ অবস্থায় চার শিশুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College And Hospital) ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে আশেপাশের বাড়িগুলি কেঁপে ওঠে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল বুধবার রাতে মালদহের কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায় আখিরুল ইসলামের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ংকর ছিল যে আশেপাশের টালির চালের বাড়িগুলিও কেঁপে ওঠে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে পরিবারের সদস্যদের আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন। এবং তাঁদেরকে জন্য রকমে উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, এক জনের অবস্থা আশঙ্কাজনক।

অনুমান গ্যাস সিলিন্ডারেই বিস্ফোরণ

এদিকে বিস্ফোরণের ঘটনার বিষয়টি জানাজানি হতেই কালিয়াচক থানার পুলিস ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু বিস্ফোরণের কারণ এখনও সঠিকভাবে জন যায়নি। যদিও স্থানীয়দের দাবি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আর তাতেই আহত হয়েছে সাত জন। তবে এটি এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে কালিয়াচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দা হালিমা বিবি জানিয়েছেন, “আমরা তো ঘরেই ছিলাম। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ পাই। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি ওরা পুরো পুড়ে গেছে। একটা পরিবারের সাতজন আহত।”

আরও পড়ুন: পুরনো কর্মীদের EPFO-এ যুক্ত করার সুযোগ দিচ্ছে সরকার, কী কী করণীয়? জেনে নিন

এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও এক প্রতিবেশী জানিয়েছেন যে, রাতে রান্না করার সময় হয়তো রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই মর্মান্তিক কাণ্ড ঘটেছে। কিন্তু আদতে এই ঘটনা সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল তদারকি করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে।

আরও Kaliachak Malda