🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

শুভেন্দুর শপথে জনজোয়ার ব্রিগেডে, গভীর নিস্তব্ধতা মমতার কালীঘাটে

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যপাল আর এন রবি তাঁকে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করালেন। এদিকে এই শপথগ্রহণকে কেন্দ্র করে জনসমুদ্রে উপচে পড়েছে ব্রিগেডের (Brigade) ময়দানে। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চাঁদের হাট বসেছে মঞ্চে। উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মা-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আর এই আবহে নিস্তব্ধতা দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এলাকা কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট।

সকাল থেকেই ব্রিগেডমুখী জনগণ!

২০১১ সালে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে হারিয়ে সবুজের ঝড় তুলেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাপটের সহিত চালিয়েছিলেন গোটা রাজ্য। কিন্তু সেই জমানা এবার শেষ হল। টানা ১৫ বছরের তৃণমূলের রাজত্বকে ভেঙে চুরমার করে দিল বিজেপি। বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে দলের তরফে বসানো হয়েছে। আজই ছিল তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। তাইতো সকাল থেকেই ব্রিগেডমুখী জনগণ। কিন্তু ঠিক উল্টো ছবি দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। কার্যত খাঁ খাঁ করছে গোটা এলাকা। একপ্রকার শূন্যতা যেন গ্রাস করেছে কালীঘাটে।

শূন্যতা যেন গ্রাস করেছে মমতার এলাকায়

দেখা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যেতে যেতেও বিজেপি সমর্থকরা তুলছেন জয় শ্রী রাম স্লোগান। মাঝে মধ্যে বাড়ির সামনে ঘুরতে দেখা যাচ্ছে কিছু পুলিশ কর্মী সহ আধা সামরিক বাহিনীর জওয়ানদের। বিজেপি সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান এর পাল্টা জবাব দিতে এগিয়ে এসেছেন বেশ কিছু তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে অনেককেই জয় বাংলা স্লোগানও তুলতে দেখা যায়। তবে দেখা মেলেনি বিদায়ী মুখ্যমন্ত্রীর। তবে শোনা যাচ্ছে এলাকার বিকেলের দিকে চিত্র খানিকটা বদলাবে।

আরও পড়ুন: ভারতে বর্ষা প্রবেশের সম্ভাব্য দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে নিজের বাড়ির সামনেই রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক হারের গ্লানি সরিয়ে রেখে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমেই তিনি জনসমক্ষে আসতে চলেছেন। বিকাল ৪ টে নাগাদ এই অনুষ্ঠান হবে। তৃণমূলের সাংস্কৃতিক শাখার সদস্যরা উপস্থিত থাকবেন সেখানে। এদিকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আগেই মমতা দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন যে, প্রত্যেকটি জেলায় দলীয় কার্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করতে হবে। যেসব জায়গায় কার্যালয় ভাঙা হয়েছে, সেই জায়গায় কোনো মাঠ বা স্থানীয় তৃণমূল নেতার বাড়ির চত্বরে রবীন্দ্র জয়ন্তী পালন করতে।