দুর্গাপুজোয় কমিটিগুলিকে অনুদান দেবে নতুন সরকার? উঠছে প্রশ্ন

Published:

Durga Puja

সৌভিক মুখার্জী, কলকাতা: “এবার ৯০ হাজার, নাহলে ৯৫ হাজার, না না একেবারে ১ করেই দিই। ঠিক আছে, এবার ১ লাখ ১০!” বিগত বছরের দুর্গাপুজোর আগে এমনই বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারণ, তাঁর সরকারের আমলে দূর্গাপুজো (Durga Puja) কমিটিগুলিকে পূজোর অনুদান বাবদ আর্থিক সহায়তা করা হতো। কিন্তু এখন রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। পুজো কমিটির দায়িত্বে থাকা তাবড় তাবড় সব নেতারা দায়িত্ব ছাড়ছে। সেমতাবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি এবার পুজোর অনুদান মিলবে? নতুন সরকার কি পুজোর অনুদান দেবে?

অনুদান অনুদান নিয়ে চর্চা

শহরের বেশ কিছু নামিদামি পূজা কমিটিগুলির কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেল, এবার তাঁদের উদ্যোক্তারা সরে আসছেন। এমনকি কোথাও কোথাও সম্পাদক থেকে শুরু করে সভাপতিসহ গোটা কমিটি বদলে ফেলা হচ্ছে। আর পুজোকর্তার নামে নতুন ভিজিটিং কার্ডও ছাপানো শুরু হয়েছে। উত্তর কলকাতায় এক পুজো কমিটির কথায়, অধিকাংশ পুজোর পুরনো কর্মীরা এখন পড ছাড়তে চাইছেন। আর না হলে তাদেরকে সরিয়ে দিতে বলা হচ্ছে। কমিটির অধিকাংশ সদস্য়রাই তাঁকে আর চাইছে না।

সেই সূত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি দুর্গাপুজোর সরকারি অনুদানের মিলবে না? বিদ্যুতের বিলের ছাড় আর মিলবে না? পাশাপাশি দমকল সহ সমস্ত সরকারি ফি কি আদৌ মুকুব করা হবে? যদিও লোকজন বলছে, এবার পুজো আরও জাকজমকপূর্ণ হবে। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা পুজোর অনুদানের ভবিষ্যৎ কী রয়েছে? বিজেপি সরকারের তরফ থেকে যদিও জানানো হয়েছে, আগে চালু করা প্রকল্পগুলি বন্ধ হবে না। কিন্তু পুজোর অনুদান দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: অর্ধেক রাজ্য সরকারি কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ, জারি বিজ্ঞপ্তি

এদিকে কলকাতার নামিদামি পুজোগুলির মধ্যে ত্রিধারা সম্মিলনী অন্যতম। সেখানকার কর্তা দেবাশীষ কুমার বলেন, সরকারের সাহায্যে ছাড়া পুজো করা যায় না। সহায়তা যেন থাকে, সেটাই নতুন সরকারের কাছে চাইব। সুরুচি সংঘের পুজো কর্তা বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। পুজো পুজোর মতোই হবে। অন্যদিকে টালা প্রত্যয়ের পুজোকর্তা শান্তনু ঘোষ বলেন, পুজোর পাশে দাঁড়ানো সরকারের উচিত। মনে রাখতে হবে যে, দুর্গাপুজো জীবন এবং জীবিকার মূল উৎসব। এখন দেখার, নতুন সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয়।