দিনহাটায় ধর্ষণ করে গলায় লেগিংস পেঁচিয়ে খুন, নাবালিকার মৃত্যুতে ধৃত গৃহশিক্ষক

Published:

Dinhata Rape Case

অনন্যা সরকার, কোচবিহার: আবারও নাবালিকাকে ধর্ষণ (Dinhata Rape Case) করে খুনের ঘটনা ঘটলো এরাজ্যে। কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় ঘটেছে ঘটনাটি। গতকাল (৩ জুন) সন্ধ্যায় দিনহাটার বামনহাট ১ নম্বর পঞ্চায়েত এলাকার পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয় নাবালিকার দেহ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ধর্ষণের পর গলায় লেগিংস জড়িয়ে ওই নাবালিকাকে খুন করা হয়। রিপোর্ট অনুযায়ী, পুলিশ প্রাথমিকভাবে খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে ওই নাবালিকার গৃহ শিক্ষক সফিকুল শেখকে গ্রেফতার করেছে। 

শিক্ষকই ভক্ষক?

মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে, বুধবার সকাল ১০ টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা। কিন্তু বিকেল করিয়েও যখন সে বাড়ি ফিরল না তখন সন্ধ্যায় সময় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কাছের একটি পাটক্ষেত থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। গলায় পেঁচানো ছিল একটি লেগিংস। নাবালিকা সেদিন বাড়ি থেকে বেরোয় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানা পুলিশ তারা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। 

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার আবেদন ঠিকঠাক হয়েছে তো? এভাবে চেক করুন স্ট্যাটাস

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকেল পর্যন্ত অপেক্ষা করে ওই নাবালিকার পরিবার তার খোঁজ করতে করতে পাট ক্ষেতে পৌঁছায়। সেখান থেকেই তার নিথর দেহ উদ্ধার করে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ সফিকুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। জানা যাচ্ছে ওই ব্যক্তি নাবালিকার গৃহ শিক্ষক ছিলেন। ধৃত ব্যক্তিকে পাট ক্ষেতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। কিভাবে এবং কেন সে এই ঘটনা ঘটালো, তা জানতে সাহেবগঞ্জ থানার তরফে আরও তদন্ত চালানো হচ্ছে।