পুজোয় উত্তরবঙ্গ যাওয়া হবে সহজ, NJP-র স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, জানুন রুট ও সময়

Published:

Kolkata-NJP Special Train

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল একদম মন ভালো করা খবর। বিশেষ করে আসন্ন পুজোয় আপনিও যদি পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন এবং ট্রেনের টিকিট না পেয়ে হতাশায় ডুবে গিয়ে থাকেন তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। যাত্রীদের চাহিদা এবং সুবিধার কথা মাথায় রেখে কলকাতা থেকে এনজিপি পুজো স্পেশাল ট্রেন (Kolkata-NJP Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ভাড়াও থাকবে আপনার সাধ্যের মধ্যে এবং কয়েকশো সিটও থাকবে।

পুজোয় এনজেপি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

প্রথমে যে ট্রেনটি নিয়ে কথা হবে সেটি হল ট্রেন নম্বর ০৭০৪৬ ডানকুনি- নিউ জলপাইগুড়ি স্পেশাল (SC NHLN Special)। ট্রেনটির পথচলা শুরু হবে আগামী ১৭ই অক্টোবর, ২০২৬-এ। ট্রেনটি বিকেল পাঁচটা নাগাদ ডানকুনি স্টেশন থেকে ছেড়ে যাবে। এরপর সেটি পরের দিন ভোর ৩:২৫ নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে থামবে। যাত্রার সময় লাগবে ১০ ঘন্টা ২৫ মিনিট মতো।

ট্রেনের ভাড়া কত?

এবার আসা যাক ট্রেনের ভাড়া কত হবে সে সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, উল্লেখিত ট্রেনটির থার্ড এসির ভাড়া হবে ১১৬৫ টাকা। এই ট্রেনে আপনি ৫৪৪টি আসন পাবেন। এই ট্রেনটির সঙ্গে রেলের তরফে আরও একটি স্পেশাল ট্রেনের ঘোষণা কড়া হয়েছে। অক্টোবর এবং নভেম্বর মাসের উৎসবের মরশুমের জন্য কলকাতা – নিউ জলপাইগুড়ি – কলকাতা রুটে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। উভয় দিক থেকেই ট্রেনটি মোট ১৪টি করে ট্রিপ মারবে বলে খবর।

আরও পড়ুনঃ ভাড়া বাড়ছে অমৃত ভারত এক্সপ্রেসের! কতটা? মাথায় হাত রেল যাত্রীদের

ট্রেনের সম্পূর্ণ সময়সূচী

০৩১২৯ কলকাতা – নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার এবং রবিবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে। ১৭, ১৮, ২৪, ২৫, ৩১ অক্টোবর এবং ১, ৭, ৮, ১৪, ১৫, ২১, ২২, ২৮, ২৯ নভেম্বর স্পেশাল ট্রেনটি চলবে। রেলের সময়সূচি অনুযায়ী, কলকাতা থেকে ছাড়বে রাত ১১:১০ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন সকাল ১০:৪৫ মিনিটে। এরপর ০৩১৩০ নিউ জলপাইগুড়ি – কলকাতা স্পেশাল প্রতি রবিবার এবং সোমবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। উল্লেখিত ট্রেনগুলি যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গীপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, বারসই, কিষাণগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে বলে খবর। ট্রেনটিতে মোট ২২টি কোচ থাকবে, যার মধ্যে ৪টি AC 3 Tier, ১০টি স্লিপার ক্লাস ৬টি জেনারেল ক্লাস, কোচলাগেজ ও প্রতিবন্ধী কামরা (SLRD) ২টি কোচ থাকবে।