রাইপুর থেকে কলকাতা পর্যন্ত মিলবে নতুন এসি বাস পরিষেবা, রইল সময়সূচি ও রুট

Published:

Raipur Kolkata Bus

অনন্যা সরকার, কলকাতা: যাতায়াত করতো বাঁকুড়ার রাইপুর থেকে সল্টলেক করুনাময়ী পর্যন্ত। এবার রাইপুর – করুণাময়ী এসি বাসটির পরিষেবা পাওয়া যাবে ধর্মতলা /এসপ্ল্যানেড পর্যন্ত (Raipur – Kolkata Bus)। মাধুরী ট্রাভেলসের নতুন বাসটি রাইপুর থেকে শিলদা, ঝাড়গ্রাম হয়ে সরাসরি ধর্মতলা পৌঁছাবে। আসুন তাহলে এই বাসের বিস্তারিত রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক। 

রাইপুর – কলকাতা বাসের রুট ও সময়সূচি

সুরজ অটোমোবাইলের নতুন অশোক লেল্যান্ড লিংক্স স্ট্রং ৫৩ বিএস৬ পুশব্যাক সিট সহ এসি সিটার বাসটি যায় ভায়া ফুলকুসমা – শিলদা – ঝাড়গ্রাম – শালবনী – লোধাশুলি – বালিভাসা – খেমাশুলি – কলাইকুন্ডা – নিমপুরা – খড়গপুর চৌরঙ্গী – মাদপুর – ডেবরা – মেছগ্রাম – কোলাঘাট – বাগনান – ধুলাগড় – কোনা এক্সপ্রেসওয়ে – সাঁতরাগাছি – বেলেপোল – বিদ্যাসাগর সেতু – হেস্টিংস – পিজি হাসপাতাল – রবীন্দ্রসদন – এক্সাইড – পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা। বাসটিতে অগ্রিম সিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে।

রাইপুর থেকে কলকাতা আসার সময় এই এসি বাসটি –

  • রাইপুর থেকে ছাড়বে – ভোর ৪:০০ টে। 
  • শিলদা থেকে ছাড়বে – ভোর ৫:০০ টায়। 
  • ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড় থেকে ছাড়বে – ভোর ৫:৪৫-এ। 

আরও পড়ুন: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু বাঁকুড়া কলকাতা সরকারি ভলভো বাস, জানুন সময়সূচি ও রুট

খড়গপুর চৌরঙ্গী থেকে ছাড়বে সকাল ৬:৫৫-এ। আর কলকাতা থেকে রাইপুর ফেরার সময় এই এসি বাসটি- 

  • ধর্মতলা থেকে ছাড়বে – দুপুর ১:১০-এ।  
  • কোলাঘাট থেকে ছাড়বে –  দুপুর ২:৪৫-এ। 
  • ডেবরা থেকে ছাড়বে – দুপুর ৩:২৫-এ। 
  • খড়গপুর চৌরঙ্গী থেকে ছাড়বে – বিকেল ৪:০৫-এ।  
  • ঝাড়গ্রাম থেকে ছাড়বে – বিকেল ৫:০৫-এ। 

উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রাম থেকে কলকাতা পর্যন্ত একটি নতুন সরকারি বাস পরিষেবা চালু হয়েছে, যা নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ মিনার থেকে ধর্মতলা পর্যন্ত চলবে। আবার, জঙ্গলমহলের পর্যটনকে উন্নত করতে ধর্মতলা থেকে বাঁশপাহাড়ি পর্যন্তও একটি নতুন এসি বাস পরিষেবার সূচনা হয়েছে। 

আরও BUS Kolkata Raipur