ছুটির দিনেও শিয়ালদা ডিভিশনে খোলা থাকবে ৫০ রিজার্ভেশন কাউন্টার, তালিকা দিল পূর্ব রেল

Published:

PRS Sealdah Division

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার ছুটির দিন হলেও মিলবে রিজার্ভেশন টিকিট। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত রিজার্ভেশন কাউন্টারগুলি (PRS Counter) জাতীয় ছুটির দিনে ও রবিবারগুলিতে খোলা থাকবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রেলের এহেন সিদ্ধান্তের ফলে সকলে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

ছুটির দিনেও রিজার্ভেশন কাউন্টারগুলি খোলা রাখার সিদ্ধান্ত পূর্ব রেলের

ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। সেটা অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা ডিভিশনের ৫০টি পিআরএস বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টারগুলি জাতীয় ছুটির দিনে ও রবিবারগুলিতে অর্থাৎ ১৫ আগস্ট, ২০২৬ শনিবার, ১৬ আগস্ট রবিবার, ২৩ আগস্ট রবিবার, ৩০ আগস্ট এবং ৬ আগস্ট, ২০২৬-এ সকালের শিফটে খোলা থাকবে। রেল জানিয়েছে যাতে সকল যাত্রীর অগ্রিম আসন সংরক্ষণের তারিখ ওই জাতীয় ছুটির দিনে ও রবিবারগুলিতে পড়েছে তাঁরা টিকিট কাটতে পারেন সেজন্য এই ব্যবস্থা।

কোন কোন কাউন্টার খোলা থাকবে?

এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাউন্টার খোলা থাকবে সে সম্পর্কে। শিয়ালদহ, কলকাতা,বিধাননগর রোড, দমদম জংশন, দক্ষিণেশ্বর, বেলঘরিয়া, ব্যারাকপুর, খাঁচরাপাড়া, রানাঘাট জংশন, বেথুয়াডহরী, দেবগ্রাম, বহরমপুর কোর্ট, বজবজ, মাঝেরহাট, বালিগঞ্জ জংশন, যাদবপুর, সোনারপুর জংশন, সোদপুর, খড়দহ, ইছাপুর, শ্যামনগর, কাঁকিনাড়া, নৈহাটি জংশন, কল্যাণী কাউন্টার খোলা থাকবে।

আরও পড়ুনঃ স্মার্টফোনের ব্যাক কভারে তেজপাতা রাখার ট্রেন্ডে গা ভাসিয়েছেন? কী ফল মিলবে জানুন

এছাড়াও যে পিআরএস কাউন্টারগুলি খোলা থাকবে সেগুলি হল চাকদহ, শান্তিপুর জংশন,  বগুলা, কৃষ্ণনগর সিটি জংশন, ধুবুলিয়া, পলাশি, বেলডাঙ্গা, কাশিমবাজার, মুর্শিদাবাদ, লালগোলা, বরাহনগর রোড, বাগবাজার, বড় বাজার, দমদম ক্যান্ট, বারাসাত জংশন, হাবরা, ঠাকুরনগর, বনগাঁ জংশন, গাংনাপুর, হাসনাবাদ, বসিরহাট, বারুইপুর জংশন, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং ও টালিগঞ্জ।