এরা আর পাবে না রেশন, বার্ধক্য ভাতা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

SIR CM

আনিষা চৌধুরী, কলকাতা: SIR-এর পর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনা নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। এর মধ্যেই সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটার তালিকায় নামের অবস্থান এবং সরকারি সুবিধাভোগীদের তালিকা, এই দুইয়ের মধ্যে সম্পর্ক নিয়ে এবার বড় বার্তা দিল রাজ্য সরকার (Government of West Bengal)। ফলে SIR-এর তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের ক্ষেত্রে আগামী দিনে কী হতে চলেছে, তা নিয়ে তৈরি হয়েছে জোরদার আলোচনা। এবার সরকারি সুবিধা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সরকারি সুবিধা থেকে বাদ পড়ছেন কারা?

পশ্চিমবঙ্গে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সেই তালিকায় প্রায় ৬৩.৬৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে। চূড়ান্ত তালিকা প্রকাশের সময় রাজ্যের মোট ভোটার সংখ্যা প্রায় ৭.০৪ কোটিতে নেমে আসে। একইসঙ্গে প্রায় ৬০.০৬ লক্ষ ভোটারের নাম ‘under adjudication’ বা বিচারাধীন অবস্থায় রাখা হয়েছিল।

পরবর্তী পর্যায়ে বিচারাধীন ওই বিপুল সংখ্যক নামেরও যাচাই শুরু হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৬০.০৬ লক্ষ মামলার মধ্যে ৩২.৬৮ লক্ষের মতো নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে ২৭.১৬ লক্ষের বেশি ভোটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে SIR প্রক্রিয়ায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ৯০.৮৩ লক্ষে পৌঁছয়।

এই ২৭ লক্ষ নাম বাদ যাওয়ার বিষয়টিই সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। ২৭ সেপ্টেম্বর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, এই নামগুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত সরকার বা বিজেপি নেয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, SIR-সংক্রান্ত ওই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: খেলতে যাওয়ার পথে পাকিস্তানের ফুটবলারদের বাস থামিয়ে ডাকাতি, শিরোনামে সেই বালুচিস্তান

মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা

এরই মধ্যে সরকারি সুবিধা নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যাদের নাম SIR-এ বাদ চলে গেছে, তারা ভারতীয় নয়। তারা রেশনও যেমন পাবেন না, বার্ধক্য ভাতাও পাবেন না।” তাঁর বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যোগ্য মানুষকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। অযোগ্যদের বাদ দেওয়াও সেই ব্যবস্থার একটি অংশ। সেই সূত্রেই তিনি জানিয়েছেন, SIR-এ যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও আর কোনও সুযোগ থাকবে না। রেশনের পাশাপাশি বার্ধক্য ভাতার মতো সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হবেন। এমনকি উজ্জ্বলা যোজনা ১ এবং ২-এর সুবিধাভোগীদের ক্ষেত্রেও বাছাই করা হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, SIR-এ নাম বাদ যাওয়া ব্যক্তিরা ভারতীয় নন, তাই তাঁদের আর কোনও সরকারি সুবিধা দেওয়া হবে না।

google button