সৌভিক মুখার্জী, কলকাতা: মমতার আমলে রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য চালু করা হয়েছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ স্তরে পাঠরত শিক্ষার্থীদের মোটা অংকের টাকা স্টাইপেন্ড দেওয়া হতো। এমনকি বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা করে মিলত এই স্কলারশিপে। তবে রাজ্যে সরকারের পালাবদল হতেই এই স্কলারশিপের নাম পরিবর্তন করে রাখা হয় স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম (SVMS Scholarship)। এতদিন বন্ধ ছিল এই প্রকল্প। তবে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, আজ থেকেই ফের চালু হচ্ছে রাজ্য সরকারের এই জনপ্রিয় স্কলারশিপ।
রাজ্যে চালু হল স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, নাম পরিবর্তন হলেও এই স্কলারশিপের সুযোগ-সুবিধা ঠিক আগের মতোই থাকবে। এই প্রসঙ্গে আজ এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, “এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সমস্ত যোগ্য শিক্ষার্থী ভারত ও বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, তাঁরা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা পাবে। যার ফলে আর্থিক সীমাবদ্ধতা তাঁদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথে আর কোনও বাধা হয়ে দাঁড়াবে না।”
মুখ্যমন্ত্রী আরও লেখেন, “ইউএস সামগ্রিক র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এবার এসভিএমএস অনুমোদিত টিউশন ফি আর স্বাস্থ্য বীমার সম্পূর্ণ খরচ বহন করবে। এছাড়া দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক মানদন্ড এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অনুমোদিত টিউশন ফির ১০০% সহায়তা পাবে। আমাদের মূল অঙ্গীকার হল, একজন তরুণ বা তরুণী জীবনে কতদূর এগিয়ে যেতে পারবে, তা যেন শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতা নয়, বরং তাঁদের প্রতিভা, মেধা ও উচ্চাকাঙ্ক্ষার উপর নির্ধারণ করে।”
A new chapter in empowering West Bengal’s meritorious Youth begins today with the launch of the Swami Vivekananda Merit Scholarship Scheme (SVMS).
Through this landmark initiative, deserving students from West Bengal securing admission in premier institutions of India and the… pic.twitter.com/EWwfkpoece
— Suvendu Adhikari (@SuvenduWB) September 5, 2026
আরও পড়ুন: শিক্ষক দিবসেই পড়ুয়াকে উড়ন্ত লাথি বাঁকুড়ার মাস্টারমশাইয়ের! ভাইরাল ভিডিও
প্রসঙ্গত জানিয়ে রাখি, বিগত সরকারের আমলে এই স্কলারশিপে মাধ্যমিক পাশ করলে মিলত ১০ থেকে ১২ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পাশ করলে মিলত ১২ থেকে ১৮ হাজার টাকা। এছাড়া প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং কিংবা অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা করলে বছরে ৬০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যেত। যা দিয়ে শিক্ষার্থীরা তাঁদের টিউশন ফি এবং নিয়মিত পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারত। তবে নতুন সরকার সেই আগের মতোই সহায়তা দেবে। তার পাশাপাশি বিদেশে পড়ার ক্ষেত্রে মিলবে অর্থ সহায়তা। তবে এখনও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়নি বা কবে থেকে আবেদন শুরু হবে তাও জানানো হয়নি। এ বিষয়ে খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে।










