ভাবাদিঘি ব্রিজে সম্পন্ন ৯ জোড়া গার্ডার বসানোর কাজ, চালুর পথে তারকেশ্বর-বিষ্ণুপুর রেললাইন

Published:

সহেলি মিত্র, কলকাতা: তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে (Tarakeswar Bishnupur Rail Project) বিরাট অগ্রগতি লক্ষ্য করা গেল। অনেকটাই জট কাটল ভাবাদিঘি নিয়ে। জানা গিয়েছে, তারকেশ্বর-বিষ্ণুপুর ভাবাদিঘি ব্রিজের (Bhabadighi Bridge) ৯ জোড়া গার্ডার লঞ্চ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে নানা কারণে এই কাজ আটকে ছিল। তবে অবশেষে সব জট কেটে ভাবাদিঘি ব্রিজের নির্মাণ কাজ যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ প্রতীক্ষিত তারকেশ্বর-বিষ্ণুপুর রেল লাইন প্রকল্পের খুবই গুরুত্বপূর্ণ অংশ হল ভাবাদিঘি।

তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে বিরাট অগ্রগতি

কাজের বর্তমান আপডেট সম্পর্কে বললে, রিপোর্ট অনুযায়ী, অ্যাবাটমেন্ট ও ১ নম্বর পিলারের মধ্যবর্তী অংশ বাদে পরবর্তী সমস্ত পিলারের ওপর ৯ জোড়া গার্ডার লঞ্চ করা হয়ে গেছে। এখন শুধুমাত্র ১ জোড়া গার্ডার বসানোর কাজ বাকি রয়েছে। সেই জোড়া গাডার বর্তমানে জয় নিয়ে কাজ চলছে দ্রুত গতিতে। ওই গাডার ও খুব শীঘ্রই স্থাপন করা হবে। প্রকৌশলী ও কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দিন-রাত এক করে কাজ চলছে।

কামারপুকুর স্টেশনের কাজ শেষ

সবথেকে বড় কথা, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কামারপুকুর রেল, এখন সেখানে শুধুমাত্র ট্রেন আসার অপেক্ষা। কবে যে এই অপেক্ষা শেষ হবে, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। দাবি করা হচ্ছে, ভাবাদিঘি রেলব্রিজ সম্পূর্ণ হলেই অবশেষে কামারপুকুর-গোঘাট রেলপথেও ট্রেন ছুটবে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর থেকে রেল পরিষেবা শুরু হোক, এই দাবি দীর্ঘ দিনের। একাধিক সমস্যার কারণে অনেক দিন কাজ আটকে ছিল। তারপর নতুন উদ্যম নিয়ে শুরু হয় কাজ। রাজ্যের একাধিক জায়গায় জমি জট সহ একাধিক কারণে আটকে থাকে বিভিন্ন প্রকল্প।

আরও পড়ুন: এনগেজমেন্টের পরেই দেবাংশুর হবু স্ত্রীকে নিয়ে মিমের বন্যা! মিলল পাল্টা জবাবও

এদিকে মাঝেমধ্যে ওঠে সরকারের উদাসীনতার অভিযোগ। আবার কখনো প্রকল্পের কারণে সিঁদুরে মেঘ দেখেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে বিভিন্ন কারণে ব্যহত হয় কাজের গতি। গ্রামবাসীদের দাবি অনুযায়ী সমস্যা মিটিয়ে আবার কবে কাজ এগোয় এখন সেটাই দেখার। তাছাড়া এই প্রকল্প বাস্তবায়িত হলে অনেক মানুষের সুবিধা হবে, কম টাকায় যাতায়াত করতে পারবেন অনেকটা পথ।

google button