হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল থেকে সময়সূচি বদল, বিজ্ঞপ্তি পূর্ব রেলের

Published:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ আবার ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ রেলযাত্রীরা। হাওড়া বিভাগে (Howrah Railway Division) কাজের জন্য ফের একবার বাতিল থাকতে চলেছে একগুচ্ছ ট্রেন (Train Cancelled)। পুজো প্রায় এসে গেল। এদিকে আসন্ন এই পুজোকে ঘিরে সকলেরই প্রস্তুতি তুঙ্গে। কেউ জামাকাপড় কিনছেন তো কেউ কোথাও ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটছেন। তবে আচমকাই পূর্ব রেলের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে যাত্রীদের সমস্যা বাড়বে বৈকি কমবে না।

ফের ট্রেন বাতিল করল রেল

পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওভারহেড ইক্যুপমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য, হাওড়া ডিভিশনের রামপুরহাট ও সাদীনপুর স্টেশনের মধ্যে এবং রামপুরহাট ও পিনরগড়িয়া স্টেশনের মধ্যে সকল লাইনে ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১:৩০ মিনিট থেকে দুপুর ১২:৩০ মিনিট অবধি অর্থাৎ ১ ঘণ্টা পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। ফলে বহু ট্রেন বাতিল, পুনর্নির্ধারিত বা নিয়ন্ত্রিত হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল, পুনর্নির্ধারণ করা হলো?

বিজ্ঞপ্তি অনুউজায়ি, এদিন ট্রেন নম্বর ৬৩৫৮১ বর্ধমান-রামপুরহাট মেমু এবং ৬৩৫৮২ রামপুরহাট-বর্ধমান মেমু ট্রেন বাতিল থাকবে। এদিন ৬৩০৮১ রামপুরহাট-জসিডিহ মেমু ট্রেনটি আবার ১০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ রামপুরহাট থেকে দুপুর ১২:২৫-এর পরিবর্তে ১২:৩৫ নাগাদ ছাড়বে।

আরও পড়ুনঃ পাসপোর্ট যাচাইয়ের দায়িত্ব থানার বদলে SCO, কী হবে পড়ে থাকা আবেদনগুলোর?

অন্যদিকে আজ ট্রেন নম্বর ১৩০১৬ জামালপুর-কবিগুরু এক্সপ্রেস পথিমধ্যে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে এবং ট্রেন নম্বর ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ী ইন্টারসিটি এক্সপ্রেস পথিমধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে। রেল আরও জানিয়েছে, ব্লক চলাকালীন কোনও স্পেশাল অথবা দেরিতে চলা ট্রেন ও নতুন প্রবর্তিত ট্রেন, পার্সেল ট্রেন, টিওডি যদি থাকে প্রয়োজন অনুসারে সেটির পথ পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা হবে।

google button