চালু হল শ্রীরামপুর থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত দুটি নতুন বাস, জেনে নিন সম্পূর্ন রুট

Published:

Serampore Salt Lake Sector V Bus

অনন্যা সরকার, কলকাতা: ২৮৫ নম্বর রুটে (Route 285) যুক্ত হল দুটি নতুন বাস। শ্রীরামপুর থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত এই জনপ্রিয় বাস (Serampore Salt Lake Sector V Bus) রুটে নিত্যদিন যাতায়াত করেন বহু যাত্রী। দীর্ঘদিন ধরেই তারা বাসের সংখ্যা বাড়ানোর দাবি করে আসছিলেন। তাই এই রুটে দুটি নতুন বাস যুক্ত হওয়ায় খুশি যাত্রীরা। ২৮৫ নম্বর বাসটি শ্রীরামপুর বাস টার্মিনাস থেকে ছেড়ে উত্তরপাড়া, দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট হয়ে নিউটাউন, সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত যায়। আসুন এই বাসটির বিস্তারিত রুট ও অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।   

শ্রীরামপুর – সল্টলেক সেক্টর ৫ বাসের রুট

২৮৫ শ্রীরামপুর – সল্টলেক সেক্টর ৫ রুটটি হুগলির সাথে কলকাতার সংযোগের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ রুট। নিত্য অফিসযাত্রীরা শ্রীরামপুর থেকে কোনও ব্রেক জার্নি ছাড়াই এই বাসে সেক্টর ৫-এর আইটি হাবে পৌঁছাতে পারেন। এই বাসটি যায় ভায়া রিষড়া – কোন্নগর – উত্তরপাড়া – বালি ঘাট – দক্ষিণেশ্বর – ডানলপ – মাঠকল – দুর্গানগর – এয়ারপোর্ট ৩,২,১ – কৌখালি – চিনার পার্ক – ইকো পার্ক – আলিয়া –  ইকোস্পেস – ডিএলএফ ২, টাটা মেডিক্যাল – নারকেলবাগান বিশ্ববাংলা – নিউটাউন বাস স্ট্যান্ড – ডিএলএফ ১ – মহিষবাথান – কলেজ মোড় – উইপ্রো মোর হয়ে সল্টলেক সেক্টর ৫। 

শ্রীরামপুর বাস টার্মিনাস থেকে সকাল প্রায় ৬:৪৫ মিনিটে ছাড়ে ২৮৫ রুটের বাস। এই রুটে সাধারণত প্রতি ২০ মিনিট অন্তর বাস মেলে। যদিও ট্র্যাফিকের কারণে এই ব্যবধান অনিয়মিত হতে পারে। ২৮৫: শ্রীরামপুর – সল্টলেক সেক্টর ৫ বাসের ভাড়া সাধারনত দূরত্বের ওপর নির্ভর করে ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত হয়। 

আরও পড়ুন: বর্তির বিলে তৈরী হবে গ্রিন করিডর, বড় সিদ্ধান্ত রাজ্যের

প্রসঙ্গত, গত সপ্তাহে বিশ্বকর্মা পুজোর দিন বহিরাগতদের দ্বারা ২৮৫ নং বাসের কর্মীরা আক্রান্ত হন। ঘটনাটি ঘটে সেদিন রাতে শ্রীরামপুর থানা এলাকার শ্রীরামপুর বাস টার্মিনাসে। এর প্রতিবাদে বাস মালিকদের সংগঠন শনিবার শ্রীরামপুর-নিউ টাউন রুটে ২৮৫ নম্বর বাস বন্ধ রেখে প্রতিবাদ করেন। সাময়িকভাবে বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।