বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের হাত ধরে আজ প্রথম বাংলার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ (West Bengal Budget 2026)। সোমবার, বিধানসভা কক্ষে দাঁড়িয়ে বাজেট পেশ করতে গিয়ে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যসভার মহামান্য স্পিকার, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতেই তৃণমূল আমলে একেবারে দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে যুগান্তকারী সিদ্ধান্ত নিল বর্তমান সরকার।
শিক্ষকদের বেতন বৃদ্ধি থেকে মিড ডে মিল, একগুচ্ছ ঘোষণা বিজেপি সরকারের
2026-27 আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানেই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প থেকে শুরু করে অর্থনীতি, সামাজিক সুরক্ষা থেকে কৃষি সহ অন্যান্য পরিকাঠামের উন্নতিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বর্তমান সরকার। প্যারা টিচারদের বেতন বৃদ্ধি থেকে মিড ডে মিল নিয়েও এসেছে বড় ঘোষণা।
আজ রাজ্যের অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় উত্তরবঙ্গে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে সেখানে একটি IIT ও IIM কলেজ তৈরি করার কথা ঘোষণা করলেন। সেই মর্মে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করছে সরকার। এরপরই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্যে জমি চিহ্নিত করার কাজ শুরু হবে শীঘ্রই। এছাড়াও রাজ্যের প্রত্যেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বসানো হবে স্যানিটারি ভেন্ডিং মেশিন।
অবশ্যই পড়ুন: ভারতের সেঞ্চুরি, বড় ভুল করে ICC-র শাস্তি পেলেন আফগানিস্তানের অধিনায়ক
এখানেই শেষ নয়, রাজ্যের নানান প্রান্তে প্যারা টিচারদের অভাবে যাতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কোনও রকম সমস্যা না হয় সেজন্য প্রত্যেক প্যারা টিচারের মাসিক সাম্মানিক 5000 টাকা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়াও গত সরকারের আমলে যেখানে বারবার খুদে পড়ুয়াদের মিড ডে মিলের খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই পর্বে দাঁড়িয়ে আজ মিড ডে মিলের খরচ বাবদ প্রত্যেক পড়ুয়ার মাথাপিছু 10 টাকা বরাদ্দ করা হয়েছে। একই সাথে রাজ্যের প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলিতে দ্রুততার সাথে ওয়াটার পিউরিফায়ার বসানোর জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার।










