সিভিকদের বেতন বৃদ্ধি, মেয়েদের ৫০ হাজার টাকা! রাজ্যের বাজেটে বড় ঘোষণা

Published:

West Bengal Budget 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বাজেট আজ (West Bengal Budget 2026)। সরকারি কর্মচারী থেকে শুরু করে কোটি কোটি সাধারণ মানুষ এই বাজেটের দিকেই তাকিয়ে। বাজেট পেশ করছেন রাজ্যের নবনির্বাচিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ঠিক কী কী ঘোষণা করা হল এবারের বাজেটে? জানুন বিস্তারিত।

বাজেটে বড় ঘোষণা

১) উন্নয়নের জন্য এবার থেকে এমএলএ ফান্ড বছরে ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে।

২) দক্ষিণ ২৪ পরগনার ফলতা মডেল তৈরির ঘোষণা।

৩) রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের জন্য অতিরিক্ত ২০% ডিএ দেওয়ার ঘোষণা। ফলত মোট ৩৮% ডিএ পাবে সরকারি কর্মচারীরা। এবং এই ডিএ কার্যকর হবে ১ আগস্ট থেকেই।

৪) রাজনৈতিক হিংসা, মিথ্যা মামলার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

৫) অবসরপ্রাপ্ত সাংবাদিকদের এবার প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন দেওয়া হবে।

৬) সিভিক ভলেন্টিয়ারদের বেতন ২০০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে, এবং তা আগামী আগস্ট মাস থেকেই কার্যকর হবে।

৭) বাজেটে ফের অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘোষণা করা হল, যেখানে পশ্চিমবঙ্গের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে ভাতা পাবে, যা মহিলাদের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৮) গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে।

৯) কলেজে পড়াশোনা করা অবিবাহিত মেয়েদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে।

১০) পুরুলিয়া এবং মালদায় নতুন বিমানবন্দরের ঘোষণা। হাসিমারা এবং কলাইকুণ্ডা বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ করবে রাজ্য সরকার। এমনকি কলকাতা বিমানবন্দরের কাছে আরও একটি নতুন বিমানবন্দ তৈরি করা হবে।

১১) অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের মাসিক ৫ হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্যের বাজেটে।

১২) শহর অঞ্চলে আরও চারটি আহার কেন্দ্র বানানো হয়েছে, যেখানে ৫ টাকায় মাছ ভাত মিলবে।

১৩) জি-রাম-জি প্রকল্প অর্থাৎ আগে যে ১০০ দিনের কাজ ছিল তা সম্প্রসারণ করে ১২৫ দিন করা হচ্ছে, এবং এতে নতুন ২৫ লক্ষ সংযোজন করা হবে।

১৪) গিগ ওয়ার্কারদের জন্য বিনামূল্যে চার্জিং পয়েন্ট এবং জলের বন্দোবস্ত করা হয়েছে রাজ্যের বাজেটে।

১৫) উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইআর স্থাপন করা হবে।

১৬) সুন্দরবন জেটি উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হল বাজেটে।

১৭) ঝাড়গ্রাম, বাঁকুড়াতে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য জমি চিহ্নিতকরণ করা হল।