কলকাতার পর রাজ্যের আরও তিন শহরে চালু হবে মেট্রো, বাজেটে বড় ঘোষণা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার, রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2026) পেশের পরই ডবল ইঞ্জিন সরকারের ক্ষমতা কতটা, সেটা বুঝতে পারছেন রাজ্যবাসী। বাংলার শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, শিল্প থেকে শুরু করে সমস্ত পরিকাঠামের উন্নতিতে আর্থিক বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সাথে শহর কলকাতার পাশাপাশি রাজ্যের আরও তিনটি শহরে মেট্রো পরিষেবা (New Metro In West Bengal) চালু করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারের সেই প্রস্তাব অনুযায়ী, মেট্রো ছুটতে পারে আসানসোল, দুর্গাপুর এমনকি শিলিগুড়ির বুক চিড়েও।

রাজ্যের তিন নতুন শহরে শুরু হবে মেট্রো পরিষেবা!

কলকাতার বুকে প্রথমবারের মতো মেট্রো পরিষেবা শুরু হয়েছিল 1984 সালের 24 অক্টোবর। এরপর থেকে ধাপে ধাপে শহরের মেট্রো পরিষেবার চেহারা বদলেছে। ভারতীয় রেলের হাত ধরে ঢের উন্নতি হয়েছে কলকাতা মেট্রোর। তবে এবার কলকাতার পাশাপাশি রাজ্যের আরও তিন গুরুত্বপূর্ণ শহর দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

সোমবার, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করার সময় ঘোষণা করেন, রাজ্যের এই তিন শহরে চালানো হতে পারে মেট্রো। সেই মর্মে রাজ্য টেকনো ইকোনমিক স্টাডি করবে বলেই জানানো হয়। বাজেটে এমন ঘোষনার পরই, মেট্রো চড়ার আশায় বুক বাঁধছেন দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ির বাসিন্দারা।

অবশ্যই পড়ুন: শিক্ষকদের ৫০০০ থেকে মিড ডে মিল, কেন্দ্রীয় বিদ্যালয়! বাজেটে বড় ঘোষণা

উল্লেখ্য, রাজ্যে নতুন করে মেট্রো পরিষেবা চালু করার কথা বিবেচনা করার পাশাপাশি গঙ্গার দুই পাড়কে জুড়ে দেওয়ার সাথে সাথে গঙ্গা বক্ষের উপর দিয়ে আরও একটি নতুন সেতু তৈরির কথা ঘোষণা হয়েছে বাজেটে। 1200 কোটি টাকা খরচ করে কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে।