সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ, গ্রান্ট ইন কর্মীদের (Grant-in-aid) টাকা দেওয়ার বিষয় নিয়ে কি সরকারি কর্মীরা ভাগ হয়ে গিয়েছেন? বর্তমানে তেমনই প্রশ্ন উঠছে। একদিকে যখন কিছু সরকারি কর্মী বলছেন, সময় বয়ে চললেও সরকার টাকা মেটানোর বিষয়ে কিছু করছে না। অপরদিকে কিছু কর্মী বলছেন সরকার কাজ শুরু করে দিয়েছে। এই বিষয়ে সামাজিক মাধ্যমে বড় তথ্য দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি যা জানালেন তা শুনে চমকে উঠতে পারেন সকলে। চলুন জেনে নেওয়া যাক বিশদে।
অবশেষে বকেয়া পাচ্ছেন গ্রান্ট ইন কর্মীরা?
কয়েকদিন আগে অবধি ডিএ মামলাকারী থেকে শুরু করে বেশ কিছু কর্মচারী বাংলার বিজেপি সরকারকে ভোগাস, অপদার্থ বলে কটাক্ষ করে। যদিও এখন অন্যদিকে অন্য কথা বলছেন ভাস্কর ঘোষ। তিনি ফেসবুকে লিখেছেন, ‘Grant in Aid কর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মেটানোর কাজ করছে সরকার। কারোর অপপ্রচারে কান দেবেন না।SJM আছে।ভরসা রাখুন।’ এই বিষয়ে সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘যৌথ মঞ্চ লড়াই করে ফল আনছে, আর কিছু সংগঠন এখন সস্তার পাবলিসিটির জন্য নেমেছে।”ঝড়ে বক মরে, ওস্তাদের নাম বাড়ে” – এই প্রবাদটাই আজকের বাস্তব।আমাদের লড়াই জারি ছিল , আছে এবং থাকবে ৷ উপ্তা জিন্দাবাদ , SJM জিন্দাবাদ ৷’
অপর আরেকজন লেখেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। সকল সময় তোমার ওপর আমার অগাধ বিশ্বাস আছে ভরসা আছে। হয়তো দেরি হচ্ছে কিন্তু কেন দেরি হচ্ছে না জেনে শুনে কোন কথা বলা উচিত হবে না। ভাস্কর ঘোষ যখন সরকারের সাথে আলোচনা করেছেন সেই আলোচনার অবশ্যই গুরুত্ব আছে। উনি যা বলেন তাই করার চেষ্টা করেন। ভাস্কর ঘোষের উপর সকলের ভরসা থাকুক ও সকলে অভয়ে থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘আন্তরিক অভিনন্দন সহকারে শুভকামনা রইল স্যার। অনেক শিক্ষক। শিক্ষিকা বার্ধক্য রোধে জর্জরিত। টাকা সবার যাতে একাউন্ট ক্রেডিট হয় ।এই প্রার্থনা করি।’
আরও পড়ুনঃ ধেয়ে আসছে দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া
রাজ্য সরকারকে ‘ভোগাস’ বলে কটাক্ষ মলয় মুখোপাধ্যায়ের
সম্প্রতি মহার্ঘ্য ভাতা বা ডিএ ইস্যুতে আবারও ক্ষোভ উগড়ে দেন বাংলার সরকারি কর্মীরা। বাংলার বর্তমান বিজেপি সরকারকে ‘ভোগাস’ তকমা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট দেন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, ‘গ্রান্ট ইন কর্মচারীরা কি আদৌ বকেয়া ডিএ পাবেন? গ্রান্ট ইন কর্মচারীদের যে ডিএ সেটা রোপাতেও উল্লেখ আছে। আমরা বারবার সরকারকে চিঠি দিচ্ছি এই বিষয়ে। কিন্তু সরকার গ্রান্ট ইন কর্মচারীদের পুরোপুরিভাবে বঞ্চিত করছে। এখন তো বিজেপি সরকারের উচিৎ মামলাটা তুলে নেওয়া। সরকার বলছে ২০২৮ সাল অবধি বকেয়া ৪ কিস্তিতে দেওয়া হবে। আমার মনে হয়, বিগত সরকার যদি থাকত তাহলে আমরা ডিএ-টা আদায় করে নিতে পারতাম। তৃণমূল সরকার কিন্তু ২০১৬ থেকে ২০১৯-এর বকেয়াটা মিটিয়ে দিয়ে গিয়েছে।’










