বেতন-মজুরি খাতে ৭৫% পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি নবান্নর, বড় খবর সরকারি কর্মীদের জন্য

Published:

Nabanna

সহেলি মিত্র, কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারী, বিভিন্ন দফতরের কর্মী এবং একাধিক সরকারি প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার (Nabanna)। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট বরাদ্দের ভিত্তিতে বিভিন্ন খাতে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। ৬ নভেম্বর ২০২৬ তারিখে রাজ্যের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।

বেতন খাতে ৭৫% ছাড়ের ঘোষণা করল নবান্ন

নবান্নের (Government of West Bengal) এই নির্দেশিকায় বেতন, বেতন অনুদান, মজুরি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের স্কলারশিপ এবং স্টাইপেন্ড-সহ একাধিক খাতে অর্থ ছাড়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দফতর এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দিষ্ট শর্ত মেনে খরচের অনুমতিও দেওয়া হয়েছে।

বেতন ও বেতন অনুদানের ক্ষেত্রে ৭৫% অর্থ ছাড়

নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে Salary Items-এর জন্য, যার মধ্যে Salary Grants এবং Wages অন্তর্ভুক্ত, পুরো বছরের বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়া যাবে। অর্থাৎ সরকারি বাজেটে বেতন ও মজুরির জন্য বরাদ্দ করা অর্থের একটি বড় অংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের Scholarship and Stipends খাতেও সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অভিষেকের জন্মদিনে কালীঘাটে রণক্ষেত্র, রাতভর সংঘর্ষে আহত ৭

নন-স্যালারি খাতেও মিলবে অর্থ

প্রশাসনিক ব্যয়ের আওতায় অন্যান্য Non-Salary Items-এর জন্যও ২০২৬-২৭ অর্থবর্ষের মোট বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ ছাড় করা যাবে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য SDRMF-সংক্রান্ত নির্দিষ্ট খাত এই অনুমতির বাইরে রাখা হয়েছে। এছাড়া নির্ধারিত আর্থিক ক্ষমতার আওতায় প্রশাসনিক দফতর ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিভিন্ন খাতে খরচের অনুমোদন দিতে পারবে। তবে Subsidies এবং Loans and Advances-এর ক্ষেত্রে এই সাধারণ ক্ষমতা প্রযোজ্য হবে না।

পরিবহণ নিগমের কর্মীদের জন্যও বিশেষ ব্যবস্থা

পরিবহণ দফতরের অধীনে থাকা বিভিন্ন পরিবহণ নিগমের কর্মীদের বেতন, পেনশন এবং অন্যান্য অবসরকালীন সুবিধা মেটানোর জন্যও অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ৩৩-সাবসিডি খাতে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত বাজেট বরাদ্দ ছাড় করা যাবে। পাশাপাশি Road Transport এবং Inland Water Transport-সংক্রান্ত নির্দিষ্ট ঋণ খাতেও সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি রয়েছে।

তবে প্রতিটি মাসে প্রকৃত প্রয়োজন অনুযায়ী অর্থ খরচ করতে হবে। সংশ্লিষ্ট নিগমগুলির ডিপোজিট অ্যাকাউন্টে নির্দিষ্ট উদ্দেশ্যে আগে থেকে কোনও অর্থ জমা থাকলে, তা প্রথমে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশিকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল State Development Schemes। এই প্রকল্পগুলির জন্য ২০২৬-২৭ অর্থবর্ষের মোট বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৫৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড় করা যাবে। তবে এর জন্য সংশ্লিষ্ট প্রকল্পে আগের অর্থছাড়ের অন্তত ৭০ শতাংশ বা তার বেশি খরচ হয়ে থাকতে হবে।

প্রশাসনিকভাবে অনুমোদিত প্রকল্পগুলির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে সংশ্লিষ্ট দফতর খরচের অনুমোদন দিতে পারবে। তবে EAP, পঞ্চদশ ও ষোড়শ অর্থ কমিশনের প্রকল্প, কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রকল্প এবং কয়েকটি নির্দিষ্ট খাতে অর্থ ছাড়ের জন্য অর্থ দফতরের বাজেট শাখার সম্মতি নিতে হবে।

google button