আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের তরফে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন উদ্যোগ। পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিতে একাধিক কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সেবা সংকল্প অভিযান (Seva Sankalp Abhiyan)-এর অধীনে এই কর্মসূচিগুলি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিত হবে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতা
২৩ সেপ্টেম্বর স্কুলগুলিতে বক্তৃতা ও আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘25 Crore Bacho Ke Sapno Ka Bharat’ বিষয়কে সামনে রেখে এই প্রতিযোগিতা হবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা একটি গ্রুপে থাকবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অন্য গ্রুপে থাকবে।
এছাড়াও স্কুলগুলিতে ‘NaMo Seva Ankahi Kahaniyan’ নামে একটি অনুষ্ঠান হবে। এখানে ৩০ মিনিটের একটি মিউজিক্যাল-থিয়েট্রিক্যাল পরিবেশনার আয়োজন করতে বলা হয়েছে। এর মাধ্যমে পড়ুয়াদের মধ্যে থাকা বিশেষ প্রতিভাকে চিহ্নিত করা হবে।
২৬ সেপ্টেম্বর প্রত্যেকটি স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন করা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা ধরে এই অনুষ্ঠান হবে। এরপর ২৩ সেপ্টেম্বরের আঁকার প্রতিযোগিতায় যেসব ছবিগুলি শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হবে সেই সমস্ত ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।

জেলা স্তরেও প্রতিযোগিতা ও অনুষ্ঠান কর্মসূচি অব্যাহত থাকবে। ‘NaMo Seva Ankahi Kahaniyan’-এর জেলা স্তরের প্রতিযোগিতা ২৬ সেপ্টেম্বর ২৬ সেপ্টেম্বর। এরপর ‘25 Crore Bacho Ke Sapno Ka Bharat’ কর্মসূচি ২৯ সেপ্টেম্বর আয়োজন করা হবে। সেখানে বক্তৃতা ও আঁকার প্রতিযোগিতা, নির্বাচিত ছবির প্রদর্শনী এবং পুরস্কারপ্রাপকদের সম্মান জানানোরও ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: রাজ্যের বন্ধ হওয়া ৯৩৩টি স্কুল নিয়ে বিরাট পদক্ষেপ সরকারের
স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে, সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী, ২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ২টোর মধ্যে স্কুল ও জেলা স্তরের প্রস্তুতির সমস্ত কাজ শেষ করতে হবে। এরপর বিকেল ৩টের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। সম্পূর্ণ বিষয়টি ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে কিনা সেই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেই নিশ্চিত করতে হবে।










