শীঘ্রই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, দেখতে পারবেন এক ক্লিকেই, জানুন

Published:

HS Result 2026

সহেলি মিত্র, কলকাতাঃ কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (HS Result 2026)? এখন এই প্রশ্ন সকলের। উত্তেজনার পারদ চড়ছে পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের। যেহেতু সামনেই রাজ্য বিধানসভা ভোট রয়েছে, তাই মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোতে দেরি হচ্ছে। আগামী ৭ মে রয়েছে বিধানসভা ভোটের ফলাফল। এরপরেই মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে বলে মনে করা হচ্ছে।

কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের প্রথমে বেরোতে পারে ফলাফল। যদিও চূড়ান্ত ফলাফল সাংবাদিক সম্মেলন করে রেজাল্ট ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সকলের নাম কিন্তু ঘোষণা করে না সংসদ। সেটা বিশদে জানতে কিছু ওয়েবসাইট আছে যা সকলকে ভিজিট করতে হবে নির্দেশাবলি অনুযায়ী স্টেপ অনুসরণ করে রেজাল্ট দেখতে হবে।

এক ক্লিকেই রেজাল্ট চেক, রইল উপায়

এখন সকল পড়ুয়ার প্রশ্ন, কোথায় এবং কীভাবে রেজাল্ট চেক করবে সকলে। এর জন্য wbchse.wb.gov.in অথবা wbresults.nic.in ভিজিট করতে হবে। লাগবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। wbresults.nic.in- গিয়ে Higher Secondary (HS) Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে রোল নম্বর-রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং Submit বা View Result-এ ক্লিক করুন। এরপর স্ক্রিনে মার্কশিট ডাউনলোড করুন।

আরও পড়ুনঃ তৈরি হবে বজ্র মেঘ! বিকেলেই কলকাতা সহ ৮ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, আবহাওয়ার খবর

ওয়েবসাইট ছাড়াও SMS ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ গত ১২ থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ৭.১০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছিল বলে খবর।