বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত তিনি। সেই মহম্মদ শামির (Mohammed Shami) ভাইয়ের বিরুদ্ধে উঠল ভয়াবহ অভিযোগ। জানা যাচ্ছে, এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও প্রতারণা করেছেন ভারতীয় ক্রিকেটারের ভাই মহম্মদ কাইফ। কিছু ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শামির ভাই তথা বাংলা ক্রিকেট দলের নিয়মিত প্লেয়ার কাইফ নাকি সম্প্রতি এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা রাখেননি।
ঠিক কী করছেন মহম্মদ শামির ভাই?
সংবাদমাধ্যম সূত্রে খবর, এক বন্ধুর মাধ্যমে ওই মহিলার সাথে পরিচয় হয়েছিল কাইফের। সেখান থেকে ধীরে ধীরে ওই মহিলাটির সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন ভারতীয় ক্রিকেটারের ভাই। একটা সময় পৌঁছে, দুজনের মধ্যে তৈরি হয় সম্পর্ক। তবে কিছুদিন যেতে না যেতেই কাইফের সাথে ওই মহিলার দূরত্ব বাড়তে থাকে। সূত্রের খবর, এর আগে ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে ধীরে ধীরে সম্পর্কে তিক্ততা বাড়লে কাইফ নাকি নানানভাবে তাঁর সঙ্গিনীকে এড়িয়ে চলছিলেন।
অভিযোগ, কাইফের কাছে বারবার সম্পর্কের তিক্ততা বৃদ্ধির কারণ জানতে চাওয়া হলেও তিনি সময় চেয়ে দূরত্ব বাড়িয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ওই মহিলা আর সহ্য করতে না পেরে তাঁর কাছ থেকে পাকাপাকিভাবে উত্তর জানতে চাইলে অভিযুক্ত সম্পর্ক পুরোপুরি শেষ করে দেন। এই ঘটনায় ওই মহিলা কাইফকে প্রতারক বলে উল্লেখ করেছেন। তবে ওই অভিযোগকারিণী ভারতীয় ক্রিকেটারের ভাইয়ের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা তা জানা যায়নি।
অবশ্যই পড়ুন: IPL-র মাঝেই সচিন পুত্র অর্জুনকে ৫ গুন বেশি দামে কিনল এই দল
উল্লেখ্য, মহম্মদ শামির ভাই একজন দক্ষ ভারতীয় ক্রিকেটার। বাংলা দলের হয়ে নিয়মিত নানান আসরে দেখা যায় তাঁকে। আজ পর্যন্ত বাংলা দলের হয়ে 14টি প্রথম শ্রেণির ম্যাচ 43টি উইকেট নিয়েছেন কাইফ। এছাড়াও লিস্টে এ ক্রিকেটে 9 ম্যাচ খেলে 12টি উইকেট ভাঙার নজির গড়েছেন এই ভারতীয় বোলার।










