যে কারণে ভারতে ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান

Published:

Master Cricket World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পঞ্চাশোর্ধ্বদের নিয়ে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ (World Cup)। আর সেই 2027 ইন্টারন্যাশনাল মাস্টার্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান (Pakistan)। গত বছর মহিলাদের বিশ্বকাপে ভারতে খেলতে আসেনি পাকিস্তান দল। একই পথ অনুসরণ করে এবার প্রবীনদের বিশ্বকাপেও ভারতে (India) না আসার সিদ্ধান্ত ইসলামাবাদের। ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছেন পাকিস্তান ভেটেরান্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফাওয়াদ ইজাজ খান। কিন্তু কেন ভারতে এসে খেলবে না পাকিস্তান দল?

ভারতে খেলতে না আসার কারণ

রিপোর্ট অনুযায়ী, আসন্ন ইন্টারন্যাশনাল মাস্টার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারত পাকিস্তান দলকে ভিসা দেওয়ার পাশাপাশি প্লেয়ারদের সম্পূর্ণ উচ্চপর্যায়ের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেও এ দেশে দল পাঠাতে নারাজ পাকিস্তান। জানা গিয়েছে, ভারতের তরফে সবরকম আশ্বাস পাওয়ার পরই আয়োজক দেশের মাটিতে খেলতে আসার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পিভিসিএর তরফে আবেদন জানানো হয়েছিল।

যা খবর, ভারতের তরফে আশ্বাস মিললেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড অনুমোদিত দলকে ভারতে এসে খেলার অনুমতি দেননি। নকভি আবেদন খারিজ করার পরেই সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়ে পিভিসিএ চেয়ারম্যান ফাওয়াদ ইজাজ খান জানিয়েছেন, “রাষ্ট্রীয় নীতিকে সম্মান জানিয়ে আমরা এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছি।”

আরও পড়ুন: সৌদি আরবে এক ভারতীয়র প্রাণ নিল হুথিরা, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আরও এক

উল্লেখ্য, সীমান্ত সন্ত্রাস এবং সাম্প্রতিক বছরগুলিতে ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী হামলায় ভারতীয়দের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের সাথে সবরকম সম্পর্ক ছিন্ন করেছে ভারত। তার প্রভাব পড়েছে ক্রিকেটেও। সেই সূত্রেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক অনুযায়ী, 2027 সাল পর্যন্ত আইসিসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান উভয় দল একে অপরের দেশে সফর করবে না, বরং খেলবে বিকল্প ভেন্যুতে।

google button