‘প্রভুকে খুশি রাখার জন্য এসব..’ বাংলাদেশের অবস্থার জন্য ভারতকে দায়ী করলেন তারেক ..!

Published:

Tarique Rahman On India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে আওয়ামী লিগের একের পর এক বিক্ষোভ এবং সহিংসতার ঘটনায় নাম উল্লেখ না করেই শেখ হাসিনা এবং ভারতকে নিশানা করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী তারক রহমান (Tarique Rahman)। প্রথম আলো সূত্রে খবর, সম্প্রতি হাসিনাকে পলাতক আখ্যা দিয়ে ওপারের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তিনি তাঁর প্রভুদের খুশি করার জন্য নাকি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া সকল রাজনৈতিক দলকে সরকারকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন তারেক।

বাংলাদেশের পরিস্থিতির জন্য ঘুরিয়ে ভারতকে দায়ী করলেন তারেক!

বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে অকারণে ভারতের উপর দায় চাপানো বোধহয় নিজেদের অর্জিত অধিকার হিসেবে ধরে নিয়েছে প্রতিবেশী দেশের সরকার! সে কারণেই সাম্প্রতিক বছরগুলিতে বারবার উত্তেজনা তৈরি হলেই ভারতকে নিশানা করে বসে মুজিবের দেশ। এবারেও সেই একই পথে হাঁটল বাংলাদেশ! সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের এক কর্মসূচির উদ্বোধন শেষে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী একেবারে নাম না করে ভারতকে নিশানা করেন।

এদিন হাসিনার সমালোচনা করে তারেক রহমান বলেন, “বাংলাদেশের জনগণ আর অগ্নিসংযোগ, গুম ও হত্যার রাজনীতি চায় না। ক্ষমতাচ্যুত আওয়ামী লিগের অগ্নিসংযোগ, হামলা এবং সহিংসতার নতুন রাজনীতির কড়া জবাব দিতে প্রস্তুত থাকার জন্য জনগণের প্রতি আমার আবেদন রইল।” এদিন বাংলাদেশের প্রাক্তন শাসক দলকে উদ্দেশ্য করে নানান মন্তব্য করার সাথে সাথে হাসিনার সাথে ভারতকে জুড়ে নাম না করে হুঁশিয়ারি দেন ওপার বাংলার প্রধানমন্ত্রী!

আরও পড়ুন: ৭ বছর পর ন্যায়বিচার! রোহিঙ্গাদের গণহত্যা করে বিশ্বে দোষী সাব্যস্ত মায়ানমার

এদিন তারেক রহমানের সংযোজন ছিল, “একটি সন্ত্রাসী গোষ্ঠী দেশ এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই সন্ত্রাসী গোষ্ঠীটি 16 বছর ধরে জোরপূর্বক দেশ শাসন করার পর সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এদিকে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে… তারা সীমান্ত পেরিয়ে যে দেশে পালিয়ে গেছে, সেখানে তাদের প্রভুরা রয়েছে। তারা সেই প্রভুদের খুশি করার জন্য এসব ষড়যন্ত্র করছে।” এক কথায় বলাই যায়, ঘুরিয়ে বাংলাদেশের পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করলেন তারেক! এ নিয়ে অবশ্য প্রতিক্রিয়া দেয়নি নয়া দিল্লি।

google button