অনন্যা সরকার, কলকাতা: রাত পোহালেই দীপাবলি। ইতিমধ্যেই আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। কার্তিক মাসের অমাবস্যায় দেশের শক্তিপীঠগুলিতে হয় বিশেষ মাতৃ আরাধনা। বাংলার মানুষ উদযাপন করে ‘শ্যামা পূজা’। ভক্তের কাছে মা কালী (Kali Ma) হলেন ‘আদ্যা শক্তি’। বিশ্বাস করা হয় যে, তাঁর কৃপায় মানুষের জীবনের অন্ধকার দূর হয়, সমস্ত বিপদ কেটে যায় এবং জীবনে ফিরে আসে সুখ ও সমৃদ্ধি। জ্যোতিষশাস্ত্রীয় পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ বছর পাঁচটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকার ওপর হবে মা কালীর কৃপা বর্ষণ (Astrological Predictions)। অর্থনৈতিক দিক, কর্মজীবন এবং প্রেমের ক্ষেত্রে সুসময় আসতে চলেছে। কোন পাঁচ ভাগ্যবান রাশির ওপর থাকবে আদ্যা শক্তি মহামায়ার কৃপাদৃষ্টি, আসুন জেনে নেওয়া যাক।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী ১০ বছর আর্থিক দিক থেকে খুবই শুভ হতে চলেছে। আয় বাড়ার পাশাপাশি, দীর্ঘদিন আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আয় বাড়তে পারে। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা পেতে পারেন নতুন কর্মসংস্থানের সুযোগ।
সিংহ রাশি
আগামী ১০ বছর সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ ও শান্তি বিরাজ করার সম্ভবনা। জ্যোতিষশাস্ত্র মতে পারিবারিক অশান্তি এবং আর্থিক সংকট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগও তৈরি হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।
আরও পড়ুন: মা লক্ষ্মীর কৃপা পেতে কালীপুজোর আগে বাড়িতে আনুন এই ৪ পরিবর্তন, ফিরবে সুখ
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়কাল সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে এবং আর্থিক অসুবিধাগুলোও ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা। অবিবাহিতদের জীবনে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার যোগ, আর বিবাহিতরা দাম্পত্য জীবনে আরও বেশি বোঝাপড়া ও সুখলাভ করতে পারেন।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্যও আগামী ১০ বছর জীবনের একটি ইতিবাচক পর্যায় হতে চলেছে। তারা আর্থিক সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবেন, যার ফলে আয় বৃদ্ধি ও কর্মজীবনে উন্নতি ঘটবে। যারা ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনাও রয়েছে।
কুম্ভ রাশি
মা কালীর আশীর্বাদে কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও আগামী বছরগুলো উন্নতি ও সমৃদ্ধিতে ভরে ওঠার সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে এবং কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। এছাড়া, জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিঃ দ্রঃ – এই নিবন্ধটি জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস ও প্রচলিত ধারণার ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এগুলো কোনো বৈজ্ঞানিক প্রমাণের দ্বারা সমর্থিত নয়।










