মা লক্ষ্মীর কৃপা পেতে কালীপুজোর আগে বাড়িতে আনুন এই ৪ পরিবর্তন, ফিরবে সুখ

Published:

Kali Puja 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর রেশ কাটতে না কাটতেই এবার প্রস্তুতি চলছে শ্যামাপুজোর (Kali Puja 2026)। মোমবাতি ও প্রদীপের আলোয় চারিদিক যেন আলোর রোশনায়ে মেতে উঠতে চলেছে। অনেকে এই দিন বাড়িতে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীপুজোও করে থাকেন। তাই বাস্তুমতে বাড়ির মঙ্গলের জন্য কালীপুজোর (Kali Puja Vastu Tips) আগে বাড়িতে বেশ কিছু বদল আনা জরুরি। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

ঘর বাড়ি পরিষ্কার রাখুন

মা শ্যামার আগমনের আগেই বাড়ি ঘর পরিষ্কার করা খুব জরুরি। ভুলেও অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ঘর বাড়ি ভরিয়ে রাখবেন না। আর যেহেতু এই সময় মা লক্ষ্মীর পুজো হয় তাই ধনসম্পদ বৃদ্ধির কথা মাথায় রেখে টাকাসহ নানা মূল্যবান অলঙ্কার-সহ বাড়ির দলিল, আলমারি, লকার ইত্যাদি উত্তর দিকে রাখা শুভ।

মূল দরজায় রঙ্গোলি

সদর দরজার সামনে রঙ্গোলি বানাতে পারলে খুব ভাল হয়। কারণ বাস্তুবিদেরা মনে করেন, বাড়ির মূল দরজা দিয়েই সংসারে প্রবেশ করে ইতিবাচক শক্তি। তাই সদর দরজার সামনের অংশে, কোণা জুড়ে রঙ্গোলি তৈরি করুন। তবে অবশ্যই নজরে রাখবেন সেটি যেন কারও পা লেগে নষ্ট না হয়ে যায়।

আরও পড়ুন: সন্ধে হলেই ঘরে ঢুকছে শ্যামাপোকা, চিন্তা নেই, ঘরোয়া এই উপকরণেই মিলবে মুক্তি

ঘর আলোকিত রাখুন

দীপাবলি মানেই আলোর উৎসব। ঘর বাড়িকে তাই এদিন অন্ধকারমুক্ত রাখতে টুনি লাইটের ব্যবহার করুন। ঘরের সমস্ত কোণে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, সেই দিকে নজর দিতে হবে কারণ বাস্তু বলে, ঘরের অন্ধকার কোণ থেকেই নাকি ছড়িয়ে পড়ে নেতিবাচক শক্তি।

তুলসী তলায় প্রদীপ দিন

ঘরের নেতিবাচক শক্তিকে দূর করতে নিয়মিত প্রদীপ জ্বালাতে পারেন তুলসীতলায়। এক্ষেত্রে উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে তুলসি গাছ রাখা শুভ বলেই মনে করেন বাস্তুবিদেরা। শুধু প্রদীপ নয় তুলসীতলা সব সময় পরিষ্কার রাখুন। এবং তুলসী গাছ যাতে না শুকিয়ে যায় সেদিকে নজর রাখুন। দেখবেন এতে মা লক্ষ্মী তুষ্ট হবেন এবং সংসারে সুখ উপচে পড়বে।

google button