সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ নভেম্বর, শুক্রবার। ট্রেনে অগ্নিকাণ্ড, রায়গঞ্জে কিশোরীর দেহ উদ্ধার, জিয়াগঞ্জ থেকে উধাও লেলিনের মূর্তি….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অভিষেকের অফিস ও বাড়িতে নজরদারি
গত দুইদিন ধরে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং বাসভবনের আশেপাশে নজরদারি চালাচ্ছেন বলেই দাবি করলেন তিনি। এমনকি প্রমাণ হিসেবে ভিডিও পোস্ট করে অভিযোগ তুলেছেন তিনি। আর এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আকাশী জামা এবং নীল রঙের জিন্স পরিহিত এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আর পেছন থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন অন্য কেউ। এমনকি হঠাৎ এক ব্যক্তির বাইকে চেপে চলে যান সেই যুবক। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) সুমিত রায়ের আবেদন শুনল না কলকাতা হাইকোর্ট
কালীপুজোতেও জেলবন্দি থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। শালবনীতে জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অভিষেকের আপ্তসহায়কের। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ প্রত্যাহার করতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতার হওয়ার পর জামিনের আবেদন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু দুর্গাপুজো, কালীপুজো উপলক্ষে আদালত বন্ধ থাকায় দেওয়া হল না সাড়া। পুজোর ছুটির পর আদালত খুললে এই মামলার শুনানি হবে বলেই জানিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে দায়ের মানহানির মামলা
বিভিন্ন ধর্মীয় সভায় দাঁড়িয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা, যার জন্য একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন তিনি। বিজেপি সরকার আসার পর ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে আমিষ খাওয়ার ওপর একপ্রকার নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। তবে সম্প্রতি ভগবান কৃষ্ণকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করায় এবার তাঁর বিরুদ্ধে দায়ের করা হল মানহানির মামলা। আগ্রার একটি দেওয়ানি আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন অ্যাডভোকেট অজয় প্রতাপ সিং। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) অমৃতসরে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে আগুন
ফের ট্রেন দুর্ঘটনা। পাঞ্জাবের অমৃতসরের কাছে জ্বলন্ত ট্রেনে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে হঠাৎ করেই আগুন লেগে গিয়েছে বলে খবর। দুপুর ১:১০ মিনিট নাগাদ ট্রেনটির পঞ্চম কোচের ইঞ্জিনে আগুন লেগেছে এবং চারটি কোচ পুড়ে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই খবর। ট্রেনটিকে সেন্ট্রাল সিরহিন্দ ও রাজপুরার মধ্যবর্তী সরাই বানজারা রেল স্টেশনের কাছে থামানো হয়। তারপর দ্রুত আগুন নিভিয়ে ট্রেনটিকে পুনরায় চালানো হয়। তবে এতে কোনও হতাহতের খবর মেলেনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) রায়গঞ্জে ৩ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার কিশোরীর দেহ
তিনদিন নিখোঁজ থাকার পর গতকাল অর্থাৎ শুক্রবার রায়গঞ্জের আব্দুল ঘাটে জঙ্গল থেকে উদ্ধার হল এক কিশোরীর মৃতদেহ। রাতে মেডিক্যালে নাবালিকার দেহ ময়নাতদন্ত করা হলে দেহ নিতে অস্বীকার করে পরিবার। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা। মৃত ওই কিশোরীর বাড়ি রায়গঞ্জের বোগ্রাম রায়পাড়া এলাকায়। মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে নতুন জামা আনতে যাওয়ার নাম করে। তবে আর বাড়ি ফেরেনি ওই কিশোরী। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) আরামবাগে নয় বছরের শিশুকে যৌন হেনস্থা
যৌন লালসার শিকার হল নয় বছরের এক শিশু। পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল আরামবাগের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার খবর প্রকাশ্যে আসা মাত্রই অভিযুক্তকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক আর ক্ষোভ ছড়িয়েছে। ইতিমধ্যেই পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার অন্তর্গত আরামবাগ এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) ঋতব্রত শিবির ছেড়ে মমতার শিবিরে শামীম আহমেদ
ফের ভাঙল ঋতব্রত শিবির। ভোটে ভরাডুবির পর মমতার সঙ্গ ত্যাগ করে বিরোধী শিবিরে নাম লিখিয়েছিলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ। কিন্তু এবার মমতা তৃণমূলে রয়েছেন বলে দাবি করে নির্বাচন কমিশনকে ইমেইল পাঠালেন তিনি। এমনকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মনোনীত করার সমর্থনে সই ছিল এই বিধায়কের। কয়েক মাস কাটতেই রাজনৈতিক অবস্থান বদল করেছেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি আমডাঙার বিধায়ক কাসেম সিদ্দিকীও শিবির পরিবর্তন করেছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) কেএমসি নির্বাচনী বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের
কেএমসি নির্বাচনী বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুরসভায় নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভা নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ, আপাতত কলকাতা পুরসভায় কোনও নির্বাচন হচ্ছে না। পুরসভা নির্বাচন প্রসঙ্গে বৃহস্পতিবার কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছিল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দিষ্ট মেয়াদ ও সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আর পরবর্তীতে নতুন দিন জানানো হবে। তবে তার আগেই বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) শিক্ষকদের বদলি নীতিতে বদল আনছে সরকার
এক স্কুল থেকে অন্য স্কুলে বদলির নীতিতে এবার শিক্ষকদের জন্য আসছে বড় পরিবর্তন। সরকারপোষিত স্কুলগুলিতে শিক্ষক বদলির নীতিতে পরিবর্তন আনছে পশ্চিমবঙ্গ সরকার। এবার গোটা শিক্ষক বদলির প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি সরাসরি যুক্ত হতে পারে স্কুল শিক্ষা দফতর। জানা গিয়েছে, বর্তমানে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারেন। তবে পোর্টাল ঠিকমতো কাজ করে না দীর্ঘদিন। সেই কারণে বদলি প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত করার জন্যই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) জিয়াগঞ্জে উধাও লেনিনের মূর্তি
জিয়াগঞ্জে রাতারাতি উধাও হয়ে গেল লেনিনের মূর্তি। বৃহস্পতিবার সকালে ঘটেছে এই ঘটনা। রাজ্যে পালাবদলের পরই মূর্তিটিতে একবার ভাঙচুর চালানো হয়েছিল। তবে শ্রীপত সিং কলেজের সামনে থেকে রাতারাতি এবার সরিয়ে ফেলা হল লেনিনের মূর্তি। কিন্তু কে বা কারা এই ঘটনায় জড়িত তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও বামেদের অভিযোগ, এই কাজ বিজেপি এবং আরএসএসের লোকজন করেছে। তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং মূর্তিটি কারা সরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










