ব্যর্থতার ফল! ৫ ‘দামি’ প্লেয়ারকেই ছেড়ে দিতে পারে KKR, দেখুন তালিকা

Published:

KKR Release

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2027 (IPL 2027)। আগামী 16 ডিসেম্বর গোয়ায় হতে চলেছে মিনি নিলাম। আর তার ঠিক আগেই অর্থাৎ 17 নভেম্বরের মধ্যে সমস্ত ফ্রাঞ্চাইজিকে তাদের ছেড়ে দেওয়া এবং ধরে রাখা প্লেয়ারের তালিকা প্রকাশ করতে হবে। সেই পথে বেশ খানিকটা এগিয়েই রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কয়েকটি সূত্র মারফত যা খবর, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থতার কারণে মূলত 5 প্লেয়ারকে ছেড়ে দিতে পারে শাহরুখ খানের ম্যানেজমেন্ট।

কাদের ছেড়ে দেবে KKR?

ক্যামেরন গ্রিন

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই মতোই 14 ম্যাচে অংশ নিয়ে দুটি হাফ সেঞ্চুরি সহ মোট 322 রান করেছিলেন তিনি। বল হাতে তুলতে পেরেছিলেন মাত্র 7টি উইকেট। এত দাম দিয়ে এমন পারফরমেন্স একেবারেই মেনে নিতে পারছে না, শাহরুখের ম্যানেজমেন্ট! কিছু সূত্র বলছে, গ্রিনকে ছেড়ে দিয়ে তাঁকে অল্প দামে কেনার চেষ্টা করতে পারে কলকাতা।

মনীশ পান্ডে

75 লাখ টাকা দিয়ে ভারতীয় ক্রিকেটার মনীশ পান্ডেকে কিনেছিল কলকাতা। তবে পরবর্তীতে দলের হয়ে ছটি ম্যাচে অংশ নিয়ে মাত্র 70 রান করেছিলেন তিনি। ঠিক সে কারণেই এই প্লেয়ারকে নাকি আর রাখতে চাইছে না KKR। এক্ষেত্রে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই তাঁকে ছেড়ে দিয়ে অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের উপর বিনিয়োগ করতে পারে নাইট ফ্রাঞ্চাইজি।

রোভম্যান পাওয়েল

2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর 2026 IPL এও তাঁকে রিটেইন করিয়ে নেয় নাইট শিবির। তবে কওয়ে গত বছর 11টি ম্যাচে অংশ নিলেও ব্যাট হাতে করতে পেরেছিলেন মাত্র 190 রান। ঠিক সে কারণেই এই প্লেয়ারকে দলে রেখে আর ব্যর্থতা বাড়াতে চাইছে না কলকাতা!

রাহুল ত্রিপাঠী

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে মাত্র 75 লাখ টাকা খরচ করে রাহুল ত্রিপাঠীকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে গত সিজনে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। কাজেই গোটা টাকাটাই একেবারে জলে গিয়েছে শাহরুখের ম্যানেজমেন্টের। ঠিক সে কারণেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই নাকি এই প্লেয়ারকে ছেড়ে দিতে পারে KKR।

আরও পড়ুন: রিপাবলিকানদের হয়ে করা পোস্ট ডিলিট, ট্রাম্পের দল হারতেই বড় সিদ্ধান্ত মাস্কের!

মাথিশা পাথিরানা

গত বছর 18 কোটি টাকা খরচ করে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে নিজের দেশের ক্রিকেট বোর্ডের একাধিক সমস্যা কাটিয়ে ছাড়পত্র নিয়ে এদেশে ফিরলেও একটি ম্যাচে অংশ নিয়ে কলকাতার হয়ে মাত্র আটটি বল করেছিলেন তিনি। এরপর আর খেলতে পারেননি লঙ্কান তারকা। সে কারণেই আসন্ন IPL এ কলকাতায় হয়তো আর দেখা যাবে না এই প্লেয়ারকে!

google button