বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি কাটা আজকাল একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে আমজনতার (May Lottery Horoscope Prediction)। অনেকেই মনে করেন, এক ভাবে লটারি কাটতে থাকলে একদিন না একদিন ভাগ্যের চাকা ঠিক ঘুরবে। কারও আবার দাবি, লটারি কেটে অযথা নিজেদের কষ্টার্জিত অর্থ নষ্ট করে মানুষ। এতে লাভের চেয়ে লোকসানই বেশি। তবে অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, লটারিতে বিনিয়োগ করা ভাল, তবে সেটা নিয়মিত নয়। বরং অল্প টাকার লটারি কাটা যেতে পারে। আসলে লটারিতে অর্থ প্রাপ্তি নির্ভর করে ব্যক্তির রাশি চক্রের উপর। আসন্ন মে মাসে বেশ কিছু রাশির ভাগ্যে লটারি থেকে অর্থপ্রাপ্তি রয়েছে। বাকিদের ভাগ্য কেমন থাকবে? দেখে নিন।
মে মাসে লটারি থেকে ভাগ্য ফিরতে পারে এই 8 রাশির
মিথুন রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আসন্ন মে মাসে মিথুন রাশির ব্যক্তিদের লটারি থেকে ভাল পরিমাণ অর্থ আয় হতে পারে। তাই এই সময় লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করতে ভুলবেন না। তবে লটারি কাটাকে অভ্যাসে পরিণত করলে কিন্তু ভুল হবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস খানিকটা মধ্যম প্রকৃতির। তাই এই সময় বেশি টাকার লটারি কাটলে চলবে না। তবে ভাগ্য পরীক্ষা করে দেখতে অল্প টাকার লটারি কাটাই যেতে পারে। অর্থ প্রাপ্তি হলে আর আটকায় কে!
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের জন্য মে মাস বেশ শুভ হতে চলেছে। এই সময় লটারি থেকে মোটা টাকা আয়ের সুযোগ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। তাই অল্প টাকার লটারি কেটে দেখতে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদেরও মে মাসটা আর্থিক দিক থেকে শুভ হবে। এই সময় মাঝারি অঙ্কের লটারি কেটে দেখাই যেতে পারে। বিশেষ করে মে মাসের প্রথম ভাগ এবং মাঝের সময়টা লটারি থেকে মোটা টাকা আয়ের জন্য শুভ।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের মে মাসে ভেবেচিন্তে লটারি কাটা উচিত। তবে হ্যাঁ, এই সময় লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বৃশ্চিকের জাতক জাতিকাদের। তবে এর পেছনে বেশি অর্থ খরচ করলে চলবে না।
ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের জন্য মে মাসের বেশিরভাগ সময় আর্থিক দিক থেকে শুভ হতে চলেছে। এই সময় মোটা টাকার লটারি না কাটলেও অল্প টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করে দেখা যেতে পারে।
মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের জন্য মে মাসের মধ্যম ভাগ অর্থাৎ মাঝের সময়টা বেশ শুভ হতে চলেছে। তাই প্রথম ভাগ অথবা শেষ ভাগে লটারি না কেটে এই সময় ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন।
মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের জন্য মে মাসের বেশিরভাগ সময় আর্থিক দিক থেকে শুভ হতে চলেছে। এই সময় অবশ্যই লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখুন। ভাগ্যে থাকলে মোটা টাকা বেঁধে যেতে পারে আপনার।
ভুলেও লটারি কাটবেন না এই রাশির ব্যক্তিরা
মেষ রাশি
মে মাসটা মেষ রাশির ব্যক্তিদের জন্য আর্থিক দিক থেকে মোটেও শুভ নয়। তাই এই সময় লটারি না কাটাই ভাল। এর বদলে সেই অর্থ অন্য কোথাও বিনিয়োগ করতে পারেন।
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের জন্যও মে মাসের বেশিরভাগ সময় অশুভ হতে চলেছে। তাই এই মাসটায় লটারি না কাটাই ভাল। খুব ইচ্ছে করলে মাসের শেষের দিকটায় একবার লটারি কেটে দেখা যেতে পারে।
অবশ্যই পড়ুন: অন্যের সমস্যা মেটাতে গিয়ে নিজেই ক্ষতির মুখে পাকিস্তান! স্বীকার করছেন শেহবাজ
তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের মে মাসে আয়ের তুলনায় ব্যয় বেশি দেখাচ্ছে। অভিজ্ঞ জ্যোতিষ শাস্ত্রদের দাবি এই সময়ে লটারি কাটা মোটেই ভালো হবে না তুলা রাশির ব্যক্তিদের জন্য। বরং পরের মাস অর্থাৎ জুন মাসে লটারি কাটা যেতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মে মাসটা খুব একটা শুভ নয়। তাই এই অশুভ সময় লটারি কাটার কথা মাথাতেও আনবেন না। অন্যরা লটারি কাটলেও নিজেকে অন্তত এ বিষয়ে সংযত রাখুন।










