বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র চার বছরে বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়ে দিয়েছে কনডম প্রস্তুতকারক সংস্থা কিউপিড লিমিটেডের শেয়ার (Condom Stock)। এই অল্প সময়ের মধ্যেই সংস্থাটির শেয়ারের দাম মাত্র 2 টাকা 33 পয়সা থেকে বেড়ে 279 টাকা ছাড়িয়ে গিয়েছে (Stock Market)। অর্থাৎ যেসব বিনিয়োগকারীরা, 4 বছর আগে এই সংস্থার শেয়ারে মাত্র 1 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের হাতে রয়েছে 1 কোটি টাকার বেশি। সবচেয়ে বড় কথা, এবছর কিউপিড লিমিটেড বিনিয়োগকারীদের বোনাস শেয়ারও দিয়েছে।
টাকা রেখে মালামাল হলেন বিনিয়োগকারীরা
গত শুক্রবার, শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত কিউপিড লিমিটেডের শেয়ারের দাম ছিল 280 টাকা। এদিন 1 শতাংশ বেড়েছিল এই স্টকের দাম। যদিও গত তিন মাসে এই সংস্থার শেয়ার থেকে 79 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সেখানে 6 মাসে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে 221 শতাংশ রিটার্ন মিলেছে পজিশনাল বিনিয়োগকারীদের। তবে যদি চলতি বছরের হিসেব করা যায়, সেক্ষেত্রে এ পর্যন্ত কনডোম প্রস্তুতকারক এই সংস্থার শেয়ারের দাম 596 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জানলে অবাক হবেন, বিগত পাঁচ বছরে এই সংস্থার শেয়ার থেকে 12,127 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সহজ ভাষায় বলতে গেলে, যদি কেউ আজ থেকে পাঁচ বছর আগে এই সংস্থার শেয়ারে 1 লাখ টাকা রাখতেন তবে তিনি আজকের দিনে দাড়িয়ে 1 কোটি 21 লাখ 27 হাজার টাকারও বেশি অর্থের মালিক হতে পারতেন। যে কথা না বললেই নয়, যেসব বিনিয়োগকারীরা এই কনডোম প্রস্তুতকারক সংস্থার IPO তে বিনিয়োগ করেছিলেন আজ থেকে চার বছর আগে তাঁরাও এই অল্প সময়ের মধ্যে কোটি টাকার মুখ দেখেছেন।
আরও পড়ুন: ভারত থেকে ৫৭ টাকা কেজিতে ইলিশ কিনছে বাংলাদেশ, কেন উল্টে নির্ভরশীল হয়ে পড়ল ঢাকা?
এখানেই শেষ নয়, যাঁরা 3 বছর আগে এই সংস্থার শেয়ার 1 লাখ টাকা রেখেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের আমানতও 66 লাখ টাকার কাছাকাছি। যা নেহাৎ কম নয়। বলে রাখি, এ বছর গত মার্চ মাসে এই সংস্থাটি একটি শেয়ারের সাথে একেবারে চারটি শেয়ার বোনাস হিসেবে দিয়েছে। এর আগে 2023 সালের একইভাবে বোনাস শেয়ার দিয়েছিল সংস্থাটি। যদিও সে বছর একটি শেয়ারের সাথে একটি শেয়ারই বোনাস হিসেবে পেয়েছিলেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন, ভবিষ্যতে এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বাড়বে!










