বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় শেয়ার বাজারের (Stock Market) বিনিয়োগকারীদের জন্য বড় খবর। আগামী সপ্তাহে মোট তিন দিন বন্ধ থাকবে বাজার (Stock Market Holiday) । জানা যাচ্ছে, আসন্ন সপ্তাহের শুক্রবার শেয়ার বাজারে কোনও রকম লেনদেন হবে না। এছাড়া বাকি শনি এবং রবিবার এমনিতেই বন্ধ থাকে বাজার। সবমিলিয়ে আগামী সপ্তাহে মোট তিন দিন শেয়ার বাজার বন্ধ থাকছে। কিন্তু ঠিক কোন কারণে শুক্রবার খুলবে না ভারতীয় শেয়ার বাজার? চলুন জেনে নেওয়া যাক।
কেন বন্ধ থাকবে শেয়ার বাজার?
ভারতীয় শেয়ার বাজারের ছুটির তালিকা অনুযায়ী, আগামী শুক্রবার পড়ছে 2 অক্টোবর। এদিন মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলবে না শেয়ার বাজার। যার ফলে বিনিয়োগকারীরা এদিন বাজারে কোনও রকম বিনিয়োগ করতে পারবেন না। শেয়ার বিক্রি থেকে শুরু করে শেয়ার ক্রয় কিছুই করা যাবে না শুক্রবার। অর্থাৎ আগামী সপ্তাহে মোট চার দিন শেয়ার বাজারে লেনদেন হবে। এরপর শুক্রবার বাজার বন্ধ হয়ে খুলবে আবার সোমবার।
বলাই বাহুল্য, বেশিরভাগ ক্ষেত্রে ন্যাশনাল হলিডে উপলক্ষ্যে বন্ধ থাকে শেয়ার বাজার। সেই নিয়মই পালিত হবে আগামী সপ্তাহেও। বলে রাখা দরকার, ভারতীয় শেয়ার বাজারের পাশাপাশি এশিয়ার অন্যান্য শেয়ার বাজারেও পড়ছে ছুটি। জানা যাচ্ছে, আগামী 28 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে তাইওয়ানের স্টক মার্কেট বন্ধ থাকবে। এর আগে গতকাল অর্থাৎ 25 সেপ্টেম্বর মধ্য-শরৎ উৎসব উপলক্ষ্যে বন্ধ ছিল তাইওয়ানের বাজার।
আরও পড়ুন: “আমি লড়াই করব, দরকার পড়লে জেলে যাব” বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এখানেই শেষ নয়, জাতীয় দিবস উপলক্ষ্যে চিনের সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং শেনজেন স্টক এক্সচেঞ্জ আগামী বৃহস্পতিবার অর্থাৎ পহেলা অক্টোবর ও 2 অক্টোবর পুরোপুরি বন্ধ থাকবে। যদিও সাংহাই স্টক এক্সচেঞ্জ জানিয়ে দিয়েছে তাদের লেনদেন পয়লা অক্টোবর থেকে আগামী 7 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। লেনদেন শুরু হবে আবার 8 অক্টোবর থেকে।










