বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি আগস্টে বেশ কিছু সংস্থা তাদের শেয়ারের (Stock Market) সাথে লভ্যাংশ দিতে চলেছে। সেই তালিকায় শুরুর দিকে নাম রয়েছে যমুনা সিন্ডিকেটের। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই সংস্থার তরফে বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে 500 টাকা (Dividend) করে দেওয়া হবে। হ্যাঁ, কোম্পানিটি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তারা তাদের প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে প্রত্যেক শেয়ারের সাথে 500 টাকা ডিভিডেন্ট বা লভ্যাংশ দেবে। বলে রাখা প্রয়োজন, শেষবারের মতো গতকাল অর্থাৎ শুক্রবার এই সংস্থার শেয়ারের দাম প্রায় 5 শতাংশ বেড়েছিল।
কবে বোনাস শেয়ার দেবে এই সংস্থা?
বলাই বাহুল্য, শেষবারের মতো গতকাল অর্থাৎ শুক্রবার যমুনা সিন্ডিকেটের শেয়ারের দাম 4.93 শতাংশ পর্যন্ত বেড়ে 28,540 টাকায় বন্ধ হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম বাড়তেই থাকবে! এরই মাঝে কোম্পানিটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং করার সময় জানিয়ে দিয়েছে, আগামী 17 আগস্ট দিনটিতে তারা তাদের যোগ্য বিনিয়োগকারীদের প্রত্যেকটি শেয়ারের সাথে 500 টাকা করে লভ্যাংশ দেবে।
কোম্পানিটির তরফে এও জানানো হয়েছে, যেসব বিনিয়োগকারীদের নাম 17 তারিখের রেকর্ড বুকে থাকবে তাঁরা এই সংস্থার তরফে প্রত্যেক শেয়ারের সাথে 500 টাকা করে পেয়ে যাবেন। যদিও 14 আগস্টেই এই সংস্থার শেয়ার এক্স ডিভিডেন্ট হিসেবে লেনদেন করা শুরু করবে। সব মিলিয়ে বলাই যায়, এই কোম্পানিটির শেয়ারে 17 তারিখের আগে বিনিয়োগ করে ফেললে লাভবান হবেন বিনিয়োগকারীরাই!
অবশ্যই পড়ুন: বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন ইলিশের আচার, স্বাদ হবে অতুলনীয়
উল্লেখ্য, এর আগে 2025 সালেও একইভাবে প্রতি শেয়ারের সাথে ডিভিডেন্ট দিয়েছিল যমুনা সিন্ডিকেট। সেবারেও শেয়ার পিছু 500 টাকা করে বিলি করেছিল এই সংস্থা। তার আগে 2024 সালে প্রতি শেয়ার 400 টাকা এবং 2023 সালে এই সংস্থাটি তাদের যোগ্য বিনিয়োগকারীদের শেয়ার-পিছু 325 টাকা করে ডিভিডেন্ট দিয়েছিল।










