বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন ইলিশের আচার, স্বাদ হবে অতুলনীয়

Published:

Ilish Aachar

প্রীতি পোদ্দার, কলকাতা: এই ভরা বর্ষায় বাজারে ছেয়ে গিয়েছে ইলিশ (Ilish)। তাইতো এখন বাঙালির পাতে শুধুই এখন ইলিশের রাজত্ব। কখনও ভাজা, আবার কখনও সর্ষে বাটা। মাঝে মাঝে বেগুনের ঝোল কিংবা কলাপাতায় মোড়া ইলিশও খায় অনেকে। তবে সেই একঘেয়েমি স্বাদ (Recipe) বদলাতে চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ইলিশের আচার (Ilish Aachar)। যার স্বাদ এতটাই লোভনীয় হবে যে ভাতের পরিমাণ বেড়ে যাবে।

উপকরণ

ইলিশের এই রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- ইলিশ মাছ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো সর্ষে, মেথি, শুকনো লঙ্কা, সাদা সর্ষে, কালো জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পাতিলেবুর রস, ভিনিগার, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

ইলিশের আচার বানানো যেমন সহজ ঠিক তেমনই খেতেও লাগবে দুর্দান্ত। টানা ২০ দিন অল্প অল্প করে গরম ভাতের সঙ্গে খেতেও পারবেন নির্দ্বিধায়। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি বানানো যায়।

  • প্রথমে বাজার থেকে আনা ইলিশের টুকরো গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
  • এবার একটি শুকনো কড়াইতে কালো সরষে মেথি সাদা সরষে মৌরি এবং ৫-৬ টা শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। হালকা করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটি ব্লেন্ডারে সমস্তটা ভালো করে ব্লেন্ড করে মিহি মসলা বানিয়ে নিতে হবে।
  • মশলা বানানোর পর একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজার মাঝেই একটি ব্লেন্ডারের সামান্য কাঁচা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
  • মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে রেখে ওই একই তেলের মধ্যে সামান্য কালোজিরে ফোড়ন দিয়ে নিতে হবে। এরপরেই পেঁয়াজ কাঁচালঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর মসলা হিসেবে নুন হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার পুরোটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে।

আরও পড়ুন: একঘেয়ে পাতুরি আর নয়, এবার বাড়িতেই বানান গন্ধরাজ বেকড ভেটকি, রইল রেসিপি

  • ভাজা মাছগুলোকে এবার একটি ব্লেন্ডারে ভালো করে শুকনো করে একটা মিহি গুঁড়ো করে নিতে হবে। এমন ভাবে পেস্ট করতে হবে যাতে কাঁটাগুলোও যেন গুঁড়ো হয়ে যায়। কড়াইতে যখন পেঁয়াজ গুলো হালকা ভাজা হয়ে যাবে তখনই এই মাছের গুড়োটা ওর মধ্যে ঢেলে দিতে হবে।।
  • ৬-৭ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সেটিকে একটি পাত্রে ঢেলে নিতে হবে। মসলাটা একটু ঠান্ডা হয়ে এলেই ওর মধ্যে সামান্য পাতিলেবুর রস এবং সমপরিমাণ ভিনিগার দিয়ে পুরো জিনিসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার শেষের দিকে উপর থেকে ভালো করে ভাজা মসলা ছড়িয়ে দিলেই তৈরি জবরদস্ত ইলিশের আচার। আর এই রেসিপিটি ফ্রিজে টানা ১০-১৫ দিন রেখেও খেতে পারবেন যেকোনো সময়।
আরও Fish Ilish Recipe