আনিষা চৌধুরী, কলকাতা: যত দিন যাচ্ছে, ততই খুলে যাচ্ছে মুখোশ, সবার সামনে বেরিয়ে পড়ছে প্রতিযোগীদের আসল রূপ। টিকে থাকার লড়াইয়ে কেউ নিজের শত্রুর সঙ্গেই জোট বাঁধছেন, কেউ আবার কৌশলে নিজের প্রতিপক্ষকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছেন। ‘বাঘ-বাঘিনী’র খেলায় প্রত্যেকেই এখন নিজের জায়গা শক্ত করতে মরিয়া, আর এখানে একবার ভুল চাল চাললেই সোজা বাড়ির বাইরে। এরই মধ্যে রাজবীরকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বিগ বসের ঘর। তাঁকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বাকবিতণ্ডা। মাথা ঠিক রাখতে না পেরে রাজবীরকে গালিগালাজ করে বসলো বিগ বসের (Bigg Boss Bangla) দুই প্রতিযোগী দীপেন্দু এবং তনুশ্রী।
ইচ্ছেমতো প্রতিযোগীদের ব্যবহার করছে রাজবীর
রাজবীর বাড়ির সদস্যদের ‘ভেড়া’ বলে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যেই বিগ বস-এর প্রত্যেকটি প্রতিযোগী একজোট হয়ে রাজবীরের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রয়োজন অনুযায়ী প্রতিযোগীদের ব্যবহার করে নিজের জায়গাটা মজবুত করার চেষ্টা করছেন রাজবীর। তাঁর সবচেয়ে বড় উদাহরণ হল জয়িতা। একবার উপকার করে বারবার জয়িতাকে ব্যবহার করে চলেছেন তিনি। ফল স্বরূপ প্রতিযোগীদের কাছে আরও খারাপ হয়ে উঠছে জয়িতা।
জয়িতার সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বটাকে কাজে লাগিয়ে তাঁকে দিয়ে নিজের পছন্দমতো বিভিন্ন কাজ করিয়ে নিচ্ছেন রাজবীর। বাড়ির সদস্যরাও একটু একটু করে বুঝতে পারছে রজবীর কারোর জন্য নয়, শুধু নিজের জন্য খেলছে। সম্প্রতি রাজবীরের সঙ্গে পরিকল্পনা করে জয়িতা তনুশ্রীর জিনিসপত্র ঘর থেকে নিয়ে এসে বাইরে ফেলে দেন। ভালো-মন্দ বিচার না করে রাজবীরের কথা মতন জয়িতা উঠছেন আর বসছেন।
আরও পড়ুন: কপালে চুম্বন, প্রেমিকার সাথে ধরা পড়লেন বৈভব? ছবি ফাঁস হতেই তুলকালাম!
অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন কৌশলে এগিয়ে যাচ্ছেন মনামী। তিনি বাড়ির সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। কারণ তাঁর লক্ষ্য একটাই, নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যাতে পরবর্তীতে ক্যাপ্টেন হওয়ার সুযোগটা তাঁর কাছে আসে। সব মিলিয়ে বিগ বসের খেলা এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। কী মনে হয়, কে হতে চলেছে বিগ বসের পরবর্তী ক্যাপ্টেন?









