অভয়ার মাকে আক্রমণের জেরে কটাক্ষের শিকার, ফের পোস্ট করে আরজে প্রিয়াঙ্কা বললেন…

Published:

RJ Priyanka on Ratna Debnath

অনন্যা সরকার, কলকাতা: কয়েকদিন আগেই বারুইপুর ধর্ষণ কাণ্ড নিয়ে অভয়ার মায়ের মন্তব্যের সমালোচনা করে ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর আরজে প্রিয়াঙ্কা (RJ Priyanka)। তা নিয়ে সমাজ মাধ্যমে ওঠে বিতর্কের ঝড়। কেউ প্রিয়াঙ্কার বক্তব্য কি সমর্থন করেন, তো কেউ তাঁকে পাল্টা আক্রমণ করেন। এবার আত্মপক্ষ সমর্থন করে সমালোচকদের বিরুদ্ধে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। কী বললেন? আসুন জেনে নেওয়া যাক। 

অভয়ার মা প্রসঙ্গে ফের পোস্ট প্রিয়াঙ্কার

সোশাল মিডিয়ায় নিজের আগের বক্তব্যকে সমর্থন করেই প্রিয়াঙ্কা লেখেন, “নিজের কথা বলার জন্য কি কোনও পার্টির লোক হতে হবে? আমি কোনও পলিটিক্স করি না যেটা সত্যি মনে হয়, সেটা বলি। যেটার অধিকার আমার আছে।” তবে নিজের ভাষা প্রয়োগে আরো সংযত হওয়া উচিত ছিল বলে মেনে নেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “হ্যাঁ আমার মুখের ভাষা খারাপ ছিল। অনেক বাজেভাবে আমি বলেছিলাম সেটা ভুল ছিল। কিন্তু বলার উদ্দেশ্যে আমার সেটাই ছিল, সেটাই আছে, সেটাই থাকবে।” 

আরও পড়ুন: তার সাক্ষীতেই দাহ হয় অভয়ার, গ্রেফতারির ভয়ে হাইকোর্টে তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব

সম্প্রতি বেহালা ও বারুইপুরে ঘটে যাওয়া ধর্ষণ কান্ড সর্ম্পকে অভয়ার মা ও পানিহাটির বিজেপি বিধায়িকা রত্না দেবনাথের মন্তব্য নিয়ে সমালোচনা করে সোশ্যাল মিডিয়ার ভিডিও পোস্ট করেন এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। তিনি এবার সমালোচকদের কটাক্ষের পাল্টা জবাব দিয়ে তার দীর্ঘ পোস্টে লিখেন যেহেতু অভয়ার মা একজন জনপ্রতিনিধি, তাই তার কাছে প্রত্যাশা অনেক বেশি থাকে, তিনি যদি কোনও সাধারণ মানুষ হতেন, তাহলে এই প্রত্যাশা থাকতো না। তবে নিজের প্রতিক্রিয়ার ক্ষেত্রে আরো সচেতন থাকা উচিত ছিল বলেও পোস্টে জানান প্রিয়াঙ্কা। যদিও নিজের সমালোচকদেরকে এক হাত নিতে ভোলননি তিনি। তার কথায় “ আর যারা কিছু বললেই দালাল, চটিচাটা, সেকু, মাকু কর, তোমরা ওই করো। আর কিস্যু হবে না তোমাদের।”

আরও পড়ুন: শহীদ দিবসের আগেই একুশের গণহত্যার রিপোর্ট পেশ করবে শুভেন্দুর সরকার

বারুইপুর ধর্ষণকাণ্ড নিয়ে অভয়ার মায়ের মন্তব্যের বিরোধিতা করে প্রিয়াঙ্কা তাঁর ভিডিওতে বলেছিলেন, “রাজনীতি খুব খারাপ একটা জিনিস আমি শুনেছিলাম। যে রাজনীতিতে আসলেই সবাই পাল্টে যান। সবার আসল রূপ বেরয়। চরম উদাহরণ হলেন এই মহিলা (রত্না দেবনাথের ছবি দেখিয়ে)। যত দেখছি আমার মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে। একটা মহিলা কতটা ফালতু হতে পারে। এঁর এই একি প্যানপ্যানে কথাবার্তা। এবার তো একটু স্ক্রিপ্ট চেঞ্জ করো কাকিমা। বলি কী কাকিমা আপনি তো কিছুই জানেন না। সবাই এসে আপনাকে জানাবে কোথায় কী ঘটছে তবেই আপনি রাস্তায় নামবেন।” তার এই কড়া সমালোচনা নিয়ে তোলপাড় হয়ে সোশ্যাল মিডিয়া। অভয়ার মাকে ‘ফালতু’, ‘নির্লজ্জ’ ‘অসভ্য’- এর মতো শব্দ বলায় ফুঁসে ওঠেন নেটিজেনরা। আবার অনেকে প্রিয়াঙ্কার বক্তব্যকে সমর্থনও করেছেন।