১২ আগস্ট পর্যন্ত লম্বা ছুটি স্কুল-কলেজ, বিজ্ঞপ্তি জারি জেলা প্রশাসনের

Published:

School Holiday

সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুল পড়ুয়াদের জন্য রইল বিরাট সুখবর। এবার একটানা ১২ আগস্ট পর্যন্ত ছুটি থাকবে রাজ্যের সমস্ত সরকার, সরকারপোষিত ও বেসরকারি স্কুল-কলেজ (School Holiday)। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ছোটখাটো ট্রিপের পরিকল্পনা করছে তাদের জন্য হতে পারে এই ছুটি আকর্ষণীয় সুযোগ। তবে কী কারণে এই টানা ছুটি? বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

১২ আগস্ট পর্যন্ত টানা ছুটি রাজ্যের স্কুল-কলেজ

আসলে এই ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে। এই ছুটি কার্যকর হবে শুধুমাত্র গাজিয়াবাদ, মিরাট এবং মোজাফফরনগর সহ রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায়। বিগত ৪ আগস্ট থেকেই শুরু হয়েছে এই ছুটি এবং চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। এমনকি শুধুমাত্র প্রাথমিক বা উচ্চ প্রাথমিক নয়, বরং রাজ্যের যে কোনও সরকারি বা বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠনপাঠন বন্ধ থাকবে।

এবার এই ছুটির কারণ প্রসঙ্গে আসা যাক। আসলে বর্তমানে চলছে শ্রাবণ মাস। আর এই মাসের অত্যন্ত পবিত্র উৎসব হল শ্রাবণ শিবরাত্রি, যা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১১ আগস্ট। তবে তার আগের দিনগুলিতে কানওয়ার ভক্তদের ভিড়ে রাস্তায় পা ফেলা দুষ্কর হয়। বিশেষ করে মিরাট, গাজিয়াবাদ এবং মোজাফফরনগরের প্রধান সড়ক ও জাতীয় সড়কগুলিতে হাজার হাজার তীর্থযাত্রী পায়ে হেঁটে জলযাত্রা করেন। সেই কারণে রাস্তাঘাটে তীব্র যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। সেই কারণেই আগেভাগে শিক্ষার্থী এবং পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ছুটির ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগেই যুবশক্তির ৩০০০ টাকা? পোর্টাল চালু নিয়ে বড় খবর

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র দৈনন্দিন পঠনপাঠন এবং ক্লাসের উপর বলবৎ থাকবে। কিন্তু আগে থেকে যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল সেই অনুযায়ী চলবে পরীক্ষা। এমনকি ক্লাস স্থগিত থাকলেও পড়ুয়াদের অতিরিক্ত ক্লাসের মাধ্যমে তা সমাধান করে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। কিন্তু হ্যাঁ, এই ছুটি শুধুমাত্র উত্তরপ্রদেশের এই কয়েকটি জেলার জন্যই প্রযোজ্য হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এই সংক্রান্ত কোনও ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়নি।