ব্যাঙ্কের শেয়ার বিক্রির জের, ৩ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক কর্মীদের

Published:

Bank Strike

সহেলি মিত্র, কলকাতাঃ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য রইল জরুরি খবর। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে ফের একবার বেশ কয়েকদিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে বলে খবর। আসলে ব্যাঙ্ক কর্মীরা নতুন করে ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছেন। যার ফলে ব্যাঙ্কের দরজা সকলের জন্য বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা, প্রভাবিত হতে পারে পরিষেবাও। প্রশ্ন উঠছে, কবে এই ব্যাঙ্ক ধর্মঘট অনুষ্ঠিত হবে, কতদিন স্থায়ী হবে? চলুন জেনে নিই।

৩ ডিসেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলেন কর্মীরা

জানা গিয়েছে, আগামী ৩ ডিসেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা। যদিও সব ব্যাঙ্কের কর্মী নয়। আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) কর্মচারী ইউনিয়নগুলো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্কের শেয়ার বিক্রির বিরোধিতা করে তারা ৩ ডিসেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এই লক্ষ্যে, তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ব্যাঙ্কের সমস্ত শাখায় ধর্মঘট অনুষ্ঠিত হবে।

আসলে কানাডার ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংস-এর কাছে আইডিবিআই ব্যাঙ্কের ৬০ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাবে কর্মচারী ইউনিয়নগুলো তীব্র আপত্তি জানাচ্ছে। ইউনিয়নগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে এই বিক্রয় প্রক্রিয়াটি ব্যাঙ্কের মালিকানা কাঠামো পরিবর্তন করতে পারে এবং একটি সরকারি খাতের ব্যাঙ্ক হিসেবে এর বর্তমান পরিচয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই প্রেক্ষাপটে, তারা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সকল কর্মচারীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

কী বলছেন কর্মীরা?

কর্মচারী ইউনিয়নগুলো আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার বিক্রির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে ব্যাঙ্কটিকে একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবেই থাকতে হবে। ইউনিয়নগুলো মনে করছে যে বেসরকারীকরণের দিকে নেওয়া পদক্ষেপগুলো কর্মচারীদের ভবিষ্যতের পাশাপাশি ব্যাঙ্কের গ্রাহকদের স্বার্থকেও প্রভাবিত করতে পারে।

আরও পড়ুনঃ ‘বিশাল বড় কোনও কাজ করেনি,’ সপ্তম পে কমিশন নিয়ে নতুন ক্ষোভ সরকারি কর্মীদের গলায়

তাঁরা সতর্ক করেছে যে, সরকার যদি তাদের দাবিগুলো আমলে না নেয়, তবে তারা ৩ ডিসেম্বরের ধর্মঘটে থেমে থাকবে না, বরং অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে করা হবে। এই ধর্মঘটের কারণে দেশজুড়ে আইডিবিআই ব্যাঙ্কের শাখাগুলোতে নগদ লেনদেন, চেক ক্লিয়ারেন্স এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ডিজিটাল ব্যাংকিং পরিষেবার উপর এর প্রভাব কী হবে, তা এখনও স্পষ্ট হয়নি।

আরওBankIDBI Bank
google button