১৫ দিনের মধ্যেই দিতে হবে জবাব, অভিষেককে শোকজ করল হাইকোর্ট

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি ডিজে মামলায় রক্ষাকবচ শেষ হয়েছে অভিষেকের, যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ৭ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় করা অভিষেকের একটি বক্তব্য ক্রিমিনাল কনটেম্প বা ফৌজদারি আদালত অবমাননার সামিল বলেই জানিয়েছে হাইকোর্ট। বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল রাজ্যের উচ্চ আদালত। এমনকি আগামী ১৫ দিনের মধ্যেই জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

এই খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হচ্ছে। রিফ্রেশ করতে থাকুন।

google button