সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট ঘটনা ঘটে গেল কলকাতা শহরে। মহিলাদের কাছে আক্রান্ত হলেন কজন বাস কন্ডাক্টর। রাজাবাজার ডিপোর এক বাস কন্ডাক্টরের (Bus Conductor Beaten) সঙ্গে এমন এক ঘটনা ঘটে গেছে যা আপনাকে শিহরিত করবে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাজাবাজার (Raja Bazar) থেকে মালঞ্চগামী একটি বাসে এক মহিলা যাত্রী লেডিস পাসের সুবিধা নেওয়ার জন্য আধার কার্ড দেখান। কিন্তু তাঁর আধার কার্ড বিহারের হওয়ায় কন্ডাক্টর তাঁকে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিতে পারেননি বলে জানা গিয়েছে।
শিয়ালদহে বাস কন্ডাক্টরের উপর হামলার অভিযোগ
অভিযোগ, রাজাবাজার ডিপোর এক কন্ট্রাকচুয়াল কন্ডাক্টার বাসে মহিলা যাত্রীর কাছে বিনা পয়সার টিকিট কাটার জন্য তার পরিচয় পত্র দেখতে চায়। এই পরিচয় পত্র দেখতে চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। বাস থেকে নামার সময় ওই মহিলা কন্ডাক্টরকে চড় মারেন এবং তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেন।
আরও পড়ুন: ভাবাদিঘি ব্রিজে সম্পন্ন ৯ জোড়া গার্ডার বসানোর কাজ, চালুর পথে তারকেশ্বর-বিষ্ণুপুর রেললাইন
বিরাট দাবি প্রত্যক্ষদর্শীদের
শুধু এখানেই শেষ নয়, এরপর বাসটি ফেরার পথে শিয়ালদহের কাছে ওই মহিলার কয়েকজন সঙ্গী বাসটি আটকান এবং কন্ডাক্টরের উপর চপার দিয়ে হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাটি পরিবহণ কর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এদিকে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন বহু মানুষ।
একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার কিছু হয়ে গেলে তার পরিবারের সামনের দিন গুলো কেমন করে কাটত সেটা একটু ভেবে দেখবেন। এই সমস্ত কন্ট্রাক চুয়াল কর্মীরা আপনার দিকে চেয়ে রইল আপনি কবে আগের সরকার এর মতো হাফ দারি না কেটে পুরো দারি কাটেন। পরিবহন এ বৈষম্য দূর করেন। মহাশয় এই কন্ট্রাক্ট চুয়াল কর্মীরা আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষাতে রইল।’
অপর একজন লিখেছেন, এমন ঘটনা আগে শুনিনি, অত্যন্ত লজ্জার, দোষীরা কি শাস্তি পাবে?’ অন্য একজন লিখেছেন, ‘বাস কর্মচারীদের পক্ষ থেকে এফআইআর করে রাখা দরকার। পরবর্তী ঘটনাগুলির ক্ষেত্রে পরিবহন দফতরের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা যাবে।’










