‘বিশাল বড় কোনও কাজ করেনি,’ সপ্তম পে কমিশন নিয়ে নতুন ক্ষোভ সরকারি কর্মীদের গলায়

Published:

7th Pay Commission

সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে নতুন মেমোরেন্ডাম জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সময়সীমা আগামী ৩০ নভেম্বর অবধি করা হয়েছে। যদিও এটাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না সরকারি কর্মীরা। কারণ তাঁদের বক্তব্য অনুযায়ী, সময়সীমা বৃদ্ধি করে বিশাল বড় কোনও কাজ করেনি পে কমিশন। এমনই জানালেন ডিএ মামলাকারি তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)।

সপ্তম পে কমিশন নিয়ে বড় মন্তব্য সরকারি কর্মীদের

সম্প্রতি সরকারের তরফে জানানো হয়, সপ্তম বেতন কমিশনের মেমোরান্ডাম জমা দেওয়ার উইন্ডো আবার খুলে দেওয়া হল এই মাসের শেষ দিন পর্যন্ত। যাতে ৫ নভেম্বর, ২০২৬ তারিখের নোটিফিকেশনে অন্তর্ভূক্ত নতুন সংস্থাগুলিও তাদের দাবিপত্র কমিশনের সাইটে পেশ করার সুযোগ পায়। এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় জানান, ‘এই সময়সীমা বাড়ানোর অনেক কারণ আছে। নভেম্বর, ডিসেম্বর মাসে আমাদের ডিএ সংক্রান্ত অনেক পাওনা গন্ডার বিষয় থাকে, সেটা তো জানাতে হবে। সেজন্য পে কমিশনকে তো আমাদের সময় দিতে হবে। আমরা এমনি মেমোরেন্ডাম সঙ্গে সাপ্লিমেন্টারি মেমোরেন্ডামও জমা করেছি। কারণ সেই সুযোগটা আমাদের দেওয়া হয়েছে।’

বকেয়া ডিএ নিয়ে বিস্ফোরক দাবি

তিনি আরও জানান, ‘বকেয়া ডিএ নিয়ে অনেকবার অনেক শুনানি হয়েছে। কমিশনের চেয়ারম্যান আমাদের সামনে ছিলেন, আমরা তাঁকে সব বুঝিয়ে বলতে পেরেছি। আর এবার তো লিখিত বিশ্লেষণ করেছি। এই বিষয়ে একজন আইএসকে নিযুক্ত করেছে সরকার। কিন্তু সে আমাদের ব্যাপারগুলো কী বুঝবে। কর্মচারী সংগঠনগুলোর কোনও নেতাকেও যদি নিযুক্ত করত তাহলেও আমাদের আপত্তি ছিল না।’

আরও পড়ুনঃ বাগদানের পরেই ‘কিপটে’ দেবাংশুর বাড়িতে পড়ল কার্তিক, আবদার বিশেষ মেনুর

বিজ্ঞপ্তি জারি সরকারের

সরকারের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত মতামত ও প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে মেমোরেন্ডাম ও সাজেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়সীমা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, মেমোরেন্ডাম ও সাজেশন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২৬ করা হয়েছে। অর্থাৎ আপনার হাতে এখনও বেশ খানিকটা সময় আছে। রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ পেনশনাররাও তাঁদের বেতন, ভাতা, পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত মতামত জমা দিতে পারবেন।

google button