বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বিরোধী নাহিদ ইসলামের (Nahid Islam) এক সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে আওয়ামী লিগ এবং বাংলাদেশের (Bangladesh) জাতীয় নাগরিক পার্টির কর্মী সমর্থকদের সংঘর্ষের সাক্ষী থাকলো লন্ডন। বিদেশের মাটিতে NCP-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ বাংলাদেশে নিষিদ্ধ শেখ হাসিনার দল আওয়ামী লিগের বাংলাদেশি সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। সোমবার, স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার হলের সামনে ও পেছনের রাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে গুরুতরভাবে আহত হয়েছেন পাঁচজন।
লন্ডনে NCP-আওয়ামী লিগ সমর্থকদের সংঘর্ষ
গতকাল লন্ডনে, নাহিদের অনুষ্ঠান শেষে আওয়ামী লিগ এবং NCP সমর্থকদের মধ্যে দীর্ঘক্ষণ হাতাহাতি চলে। এমনকি একে অপরকে ধাওয়া করে মারধরের অভিযোগ উঠেছে দুই দলের সমর্থকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সামনের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেই খবর। যে ঘটনায় শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয় লন্ডন পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে প্রথম থেকেই ডিম থেকে শুরু করে জলের বোতল ছুড়তে থাকেন বাইরে দাঁড়িয়ে থাকা আওয়ামী লিগ সমর্থকরা। অনুষ্ঠান শেষেই সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। দুপক্ষের তুমুল সংঘর্ষের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। NCP-র যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ অভিযোগ করেছেন, নাহিদ ইসলামের কর্মসূচি পন্ড করতেই নাকি এমন কাণ্ড ঘটিয়েছিলেন হাসিনা পন্থীরা।
🇧🇩 Clashes Erupt Between Awami League, NCP Supporters In London
Violence broke out outside the Mayfair Venue in Romford on Monday night, following a reception for Bangladesh’s NCP leader Nahid Islam.
Five people were reportedly injured and taken to King’s College Hospital.… pic.twitter.com/od4T4Snoa6
— RT_India (@RT_India_news) November 17, 2026
আরও পড়ুন: জমি বেচে ক্রিকেটার বানিয়েছিলেন বাবা, সেই ভারতীয় প্লেয়ারকে ছেড়ে দিতে পারে KKR
মঙ্গলবার, দুপক্ষের সংঘর্ষের ঘটনা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নাহিদ ইসলাম। সেখানে তিনি লেখেন, “বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ কর্মকর্তা এবং সমর্থকরা বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে।” ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন বলেই উল্লেখ করেন নাহিদ। গোটা ঘটনায় আওয়ামী লিগের দিকেই আঙুল তুলেছেন তিনি। বলে রাখা দরকার, এই নাহিদ ইসলামই চিরকাল ভারতের বিরুদ্ধে নানান বুলি আওড়েছেন। সম্প্রতি, গঙ্গা জল বন্টন চুক্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ভারতকে হুমকিও দিয়েছিলেন তিনি।










