পিছিয়ে আমেরিকা, চিন! ভারতের জিডিপি নিয়ে বিরাট সুখবর শোনাল IMF

Published:

Indian economy

সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও রকেটের গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি (Indian Economy)। মধ্যপ্রাচ্যের উত্তেজনা হোক কিংবা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, বৈশ্বিক উত্তেজনা সাধারণত ভারতের জিডিপির উপর সেরকম প্রভাব ফেলতে পারে না। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ভারতের অর্থনীতির গতি বলতে গেলে দ্বিগুণ। সম্প্রতি দেশের অর্থনীতি নিয়ে সুখবর শুনিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭%। যেখানে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.১% এবং চিনের প্রবৃদ্ধির হার ৪.৫% হবে বলে জানিয়েছে সংস্থা।

রকেটের গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি

আইএমএফ-এর মতে, আগামী অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭% ছাড়াতে পারে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার রাখা হয়েছে মাত্র ২.৩%। অক্টোবরে প্রকাশিত ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক প্রতিবেদনে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস আগের চেয়ে অনেকটাই বাড়িয়েছে আইএমএফ। জুলাই মাসের পূর্বাভাসে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রবৃদ্ধির হার অনুমান করা হয়েছিল ৬.৪%। তবে এখন তা আরও ০.৬% বাড়িয়ে ৭% করা হয়েছে। আইএমএফ-এর মতে, ভারতের অর্থনীতির অভ্যন্তরীণ চাহিদা একাধিক খাতের উপর নির্ভরশীল। তাই বৈশ্বিক টানাপোড়েনের মধ্যেও রকেটের গতিতে এগোচ্ছে জিডিপি।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মানুষ পণ্য কেনে, বাড়ি তৈরি করে, ভ্রমণ করে আর বিভিন্ন পরিষেবার জন্য অর্থ ব্যয় করে। তবে যখন চাহিদা বাড়ে, তখন কোম্পানি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ পায় যা সরাসরি প্রভাব ফেলে অর্থনীতির উপরেই। এমনকি সবচেয়ে বড় ব্যাপার, তথ্য প্রযুক্তি সংস্থার পাশাপাশি ব্যাংকিং, আর্থিক পরিষেবা, পরিবহন এবং অন্যান্য পরিষেবা খাত সমানভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই দাম কমল সোনা, রুপোর! দেখুন আজকের রেট

সবচেয়ে বড় সুখবর এই যে, চিন বা আমেরিকার মতো অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর চেয়েও জিডিপিতে এগিয়ে রয়েছে ভারত। আইএমএফ তাদের পূর্বাভাসে যেমনটা জানিয়েছে, ২০২৭-২৮ অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৭%, চিনের ৪.৫%, মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র ২.৩%, স্পেনের ২.৫%, জার্মানির ১.৩%, জাপানের ০.৭%, রাশিয়ার ০.৯%, ব্রাজিলের ২.২%। পরিসংখ্যান অনুযায়ী, ভারতের প্রত্যাশিত হার চিন এবং যুক্তরাষ্ট্রের চেয়ে অনেকটাই বেশি।

google button