বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় অশান্তি। তার মাঝেই সংযুক্ত আরব আমিরশাহী সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India-UAE New Contract)। আর সে দেশে পা রেখেই UAE-কে ভারতের বন্ধু বলে উল্লেখ করেন মোদি। আর তারপরই ভারতকে বড় উপহার দিল সংযুক্ত আরব আমিরশাহী। জানা যাচ্ছে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাইয়ানের দুটি বিশেষ চুক্তি হয়। আর এই চুক্তির অধীনে এবার জ্বালানি সংকট মেটাতে ভারতকে এলপিজি সরবরাহ করবে UAE।
প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতের সাথে সম্পর্ক জোরদার হচ্ছে UAE-র
শুক্রবার, বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরশাহীর আকাশে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিমান প্রবেশ করতেই তাঁকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসে F-16 যুদ্ধবিমান। একেবারে প্রধানমন্ত্রীর বিমানটিকে এসকর্ট করে নিয়ে যাওয়া হয় এদিন। শুক্রবার দুপুর 12টা নাগাদ আবুধাবি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকেই গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। আর তারপরেই UAE-র প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন মোদি।
এদিন বন্ধু দেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার পরই ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে স্বাক্ষরিত হয় দুটি বিশেষ চুক্তি। এর মধ্যে প্রথম চুক্তির অধীনে ভারতকে উপহার বাবদ যথেচ্ছ এলপিজি সরবরাহ করার প্রতিশ্রুতি দেয় UAE। বন্ধু দেশের তরফে বলা হয়, ভারতে যাতে এলপিজি সংকট দেখা না দেয় সেজন্য সব রকম সাহায্য করবে তারা। বর্তমান পরিস্থিতিতে যেখানে এলপিজির যোগান দিতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে কেন্দ্র, সেই পর্বে দাঁড়িয়ে UAE-র সাথে এই বিশেষ চুক্তি কিছুটা হলেও স্বস্তি দেবে দেশের আমজনতাকে।
অবশ্যই পড়ুন: আর জি কর কাণ্ডে এবার মমতার বিরুদ্ধে তদন্ত! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
এখানেই শেষ নয়, এদিন দুই দেশের মধ্যে পেট্রোলিয়াম মজুদ নিয়েও চুক্তি হয়েছে। এর মধ্যে দিয়ে দেশের তেলের মজুদ এবং জরুরি পরিস্থিতিতে ভারতের পাশে থাকবে সংযুক্ত আরব আমিরশাহী। একই সাথে, গুজরাতের ভাদিনারায় শিপ রিপেয়ার ক্লাস্টার তৈরি নিয়েও চুক্তি হয়েছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী। একই সাথে চুক্তি হয়েছে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে একসাথে কাজ করার বিষয়েও।










