মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২৫০০ টাকা! জুন থেকেই আবেদন, চালু হচ্ছে পোর্টাল

Published:

Mukhyamantri Mahila Sammridhi Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও মেলেনি ফলাফল। সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিজেপি সরকারকে। আর সেই ক্ষোভ বাড়তেই এবার বড় পদক্ষেপ নিল বিজেপি (Bharatiya Janata Party) সরকার। মুখ্যমন্ত্রী মহিলা সমৃদ্ধি যোজনায় (Mukhyamantri Mahila Sammridhi Yojana) এবার প্রতি মাসে মহিলারা ২৫০০ টাকা করে পাবেন, আজই হতে পারে পোর্টাল লঞ্চ। অনলাইনে চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, জানুন বিস্তারিত।

চালু হতে চলেছে নয়া পোর্টাল

রিপোর্ট মোতাবেক, দিল্লিতে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় আসলে মহিলাদের মাসে মাসে ২৫০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে। কিন্তু ক্ষমতায় আসার পর এ বছর গড়িয়ে গেলেও এখনও মহিলাদের জন্য কোনো প্রকল্প চালু করা হল না। যা নিয়ে মহিলা মহলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। তাই এবার তড়িঘড়ি এই নিয়ে ব্যবস্থা নিল সরকার। আজ, সোমবারই দিল্লিতে উদ্বোধন করা হতে পারে মুখ্যমন্ত্রী মহিলা সম্মৃদ্ধি যোজনা। এর জন্য চালু হতে চলেছে নয়া পোর্টাল। এই প্রকল্পে মাসে মাসে ২৫০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে। সব ঠিকঠাক থাকলে আগামী ১ জুন থেকেই চালু হবে কাজ।

কারা এই প্রকল্পের আওতায় থাকবে?

প্রশাসনিক মহলের একাংশ জানিয়েছে, দিল্লির মহিলাদের জন্য যে মুখ্যমন্ত্রী মহিলা সম্মৃদ্ধি যোজনা চালু হতে চলেছে, তার নাম এবার পরিবর্তন করা হতে পারে। অর্থাৎ পোর্টাল লঞ্চের আগেই তার নাম বদল করে রাখা হতে পারে ‘দিল্লি লক্ষ্মী যোজনা’। এখন প্রশ্ন উঠছে কারা কারা এই প্রকল্পের সুবিধার জন্য যোগ্য। জানা গিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যে সকল মহিলাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হবে, তারাই আর্থিক সুবিধা পাবেন। এর জন্য ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ড প্রমাণ হিসেবে জমা দিতে হবে। তবে কেউ যদি সরকারি চাকরি করে এবং সরকারি অন্য কোনও আর্থিক ভাতা বা পেনশন পায়, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবে না।

আরও পড়ুন: দাপট দেখাবে তাপপ্রবাহ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝেঁপে বৃষ্টির আভাস! আজকের আবহাওয়া

পশ্চিমবঙ্গেও বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে টার্গেট করা হয়েছিল মহিলাদের। মমতা সরকার যেখানে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল সেই প্রকল্পের এবার নাম ও ধাঁচ পরিবর্তন করতে চলেছে শাসকদল বিজেপি। তাঁদের সংকল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলারা মাথা পিছু ৩ হাজার টাকা করে পাবেন। এখন দেখার সেই প্রকল্প নিয়ে বিজেপি সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করে। অর্থাৎ এইমুহুর্তে নবান্নের অলিন্দে শুধুই পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে।