অনন্যা সরকার, কলকাতাঃ আধার কার্ড দেখালেই মিলবে বিনামূল্যে একটি করে এয়ার কন্ডিশনার। এমনটাই একটি ভিডিওতে (Viral Video) বলতে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। স্বাভাবিকভাবেই এই গরমে একটি করে ফ্রি এসি পেলে কে না খুশি হয়। তাই ভিডিওটি দেখে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু এবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB)-এর ফ্যাক্ট চেকিং ইউনিট, পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) একটি বিবৃতি জারি করেছে জানিয়েছে যে, এই ভিডিওটি সম্পূর্ণ ভাবে ভুয়ো ও কৃত্রিমভাবে বানানো। সরকারের তরফে এরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
ফ্রিতে এয়ার কন্ডিশনার দেওয়ার ভিডিও মিথ্যা
পিআইবি ফ্যাক্ট চেক তাদের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে সম্প্রতি প্রধানমন্ত্রীর ভাইরাল হওয়া একটি ভিডিওকে ভুয়ো বলে ঘোষণা করেছে। ওই ভিডিওতে নরেন্দ্র মোদীকে বলতে শোনা যাচ্ছে যে, এই গরম থেকে বাঁচার জন্য প্রত্যেক আধার কার্ড পিছু একটি করে এসি ফ্রিতে দেওয়া হবে। কিন্তু এটি আসলে আসলে একটি এআই (AI) জেনারেটেড ভুয়ো ভিডিও। সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী এরকম কোনও ঘোষণা করেননি।
सोशल मीडिया पर प्रसारित एक वीडियो में प्रधानमंत्री नरेंद्र मोदी को यह कहते हुए दिखाया जा रहा है कि सभी को आधार कार्ड पर एक मुफ्त एयर कंडीशनर दिया जाएगा।
🔎 #PIBFactCheck :
❌ यह #AI जनरेटेड #फर्जी वीडियो है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने ऐसी कोई घोषणा नहीं की है।
⚠️ कृपया सतर्क… pic.twitter.com/G1HLdJC6VX
— PIB Fact Check (@PIBFactCheck) June 24, 2026
পিআইবি ফ্যাক্ট চেকের তরফে জনসাধারনকে এই ধরনের প্রলোভনমূলক কন্টেন্টের ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। তারা জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির বিষয়ে সঠিক ও অফিসিয়াল তথ্য সবসময় সরকারি ওয়েবসাইট, myscheme.gov.in-এ মিলবে।
আরও পড়ুনঃ প্রচুর টাকা-পয়সা ও চাকরি, আয়ের বিরাট সুযোগ পাঁচ রাশির! বড় ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার
ইদানিংকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর মাধ্যমে একদম আসলের মতো দেখতে ভুয়ো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যার ফলে অনেক মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন। এই ধরনের ভুল তথ্য থেকে বাঁচার জন্য সব সময় বিশ্বস্ত সূত্র থেকে ফ্যাক্ট চেক করে নেওয়া জরুরী।










