চারতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু প্রেমানন্দ মহারাজের শিষ্যের, ঘর থেকে মিলল রক্তমাখা শিলনোড়া

Published:

Vrindavan Death

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাধা-কৃষ্ণের প্রেমলীলার জন্য জনপ্রিয় বৃন্দাবন (Vrindavan) এবার এক মর্মান্তিক ঘটনার কারণে শিরোনামে। জানা যাচ্ছে, বৃন্দাবনের বরাহঘাটের চারতলার একটি আশ্রম থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) এক তরুণ শিষ্য। মৃতের নাম দীপক ওরফে রসিক দুলারী শরণ। মাত্র 25 বছর বয়সে প্রেমানন্দ মহারাজের শিষ্যের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। সূত্রের খবর, দীপক ওই চারতলার আশ্রমের যে ঘরে থাকতেন সেখান থেকেই একটি রক্তমাখা শিলনোড়া পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, পুলিশের তরফে জানানো হয়েছে ওই সাধুর দেহে একাধিক ক্ষতের চিহ্ন এবং তাঁর যৌনাঙ্গে একাধিক আঘাতের দাগ পাওয়া গিয়েছে।

আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন?

শুক্রবার, বৃন্দাবনের ওই আশ্রম থেকে আচমকা প্রেমানন্দ মহারাজের ওই শিষ্য ঝাঁপ দিতেই ছুটে আসেন আশ্রমের অন্যান্যরা, তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন দীপক। পুলিশ সূত্রে খবর, প্রেমানন্দ মহারাজের ওই শিষ্য আশ্রমটির চারতলার ভবনের যে ঘরটিতে থাকতেন সেখানে একটি রক্তমাখা শিলনোড়া পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে দীপকের মৃত্যু আত্মহত্যা মনে হলেও পুলিশের সন্দেহ অন্য।

পুলিশ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, দীপকের পোস্টমর্টেমের সময় তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়, তাঁর যৌনাঙ্গ নাকি আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, প্রেমানন্দ মহারাজের ওই শিষ্যর ঘরে তল্লাশি চালালে সেখান থেকে আরও একটি রক্তমাখা গ্রাইন্ডিং মেশিন এবং একটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে। এমতাবস্থায়, ঠিক কীভাবে দীপকের মৃত্যু হল, আদতেই তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে কেবিন ক্রুদের কি ভিসা লাগে?

প্রসঙ্গত, সদ্য প্রয়াত দীপক প্রায় দু বছর ধরে প্রেমানন্দ মহারাজের অনুচরবর্গের অংশ ছিলেন। সন্ত প্রেমানন্দের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর বড়া ঘাটের রাধা বাটিকার কাছে ওই চারতলা ভবনে থাকতেন তিনি। খোঁজ নিয়ে জানা গেল, গুরু কৃপা কুঞ্জ আশ্রমের ওই ভবনটিতে দীপকের পাশাপাশি প্রেমানন্দ মহারাজের অন্যান্য শিষ্যরাও থাকতেন। আর সেই আশ্রমের চারতলার ভবন থেকে হঠাৎ লাফ দিয়ে মহারাজের শিষ্যের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাকি শিষ্যদের মধ্যেও।

google button