আবার পুলিশের হাতে আটক CJP-র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা, কারণ কী?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের দিল্লি পুলিশের হাতে আটক হলেন ককরোচ জনতা পার্টির দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা (CJP Arrest)। সূত্র মারফত যা খবর, প্রথমবার পুলিশের হাতে আটক হওয়ার পর ফের দিল্লির যন্তর মন্তরে গিয়েছিলেন তাঁরা। আর তারপরেই CJP-র দুই অতিপরিচিত মুখকে হেফাজতে নিল দিল্লি পুলিশ (Delhi Police)। ঠিক কোন কারণে ফের পুলিশের হাতে আটক হলেন ককরোচ জনতা পার্টির প্রধান এবং জাতীয় মুখপাত্র?

কেন আটক করা হল দুজনকে?

গত 10 অক্টোবর, যন্তর মন্তরে বড়সড় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সেখানে অংশ নিতে বলা হয়েছিল দেশের যুবদের। তবে দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দীপকেদের বিমান অবতরণ করার পরই ফ্লাইটের ভেতরে ঢুকে ককরোচ জনতা পার্টির তিন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। সেই দৃশ্য একেবারে ফেসবুক লাইভ করে সকলের সামনে তুলে ধরেছিলেন আরশোলাদের প্রধান অভিজিৎ।

বলাই বাহুল্য, এদিন দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর 24 ঘণ্টার মধ্যেই অর্থাৎ 11 অক্টোবর অভিজিৎ, সৌরভ এবং আশুতোষকে জামিন দেয় দিল্লির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। মূলত আগামী এক বছর বিক্ষোভ কর্মসূচি বা আন্দোলনের মধ্যে দিয়ে যাতে দেশের শান্তি বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করার শর্তেই তিন নেতার জামিন মঞ্জুর করেছিল আদালত। পরবর্তীতে তাঁরা ছাড়া পেলেও ফের সৌরভদের আটক করল পুলিশ।

আরও পড়ুন: নবম-দশমের শিক্ষক নিয়োগের সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ SSC-র, কবে ইন্টারভিউ?

উল্লেখ্য, সুদূর জার্মানি থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছিলেন ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। পরবর্তীতে আরশোলাদের কর্মসূচিতেও যোগ দেন তিনি। 10 অক্টোবর যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাবেন তার আগেই জনপ্রিয় ইউটিউবারকে তাঁর গুরুগ্রামের বাড়ি থেকে আটক করেছিল পুলিশ। যদিও পরের দিনই মুক্তি দেওয়া হয় তাঁকে।

google button