এক কার্ডেই চড়তে পারবেন দেশের যেকোনও মেট্রোতে, আজ থেকেই শুরু পরিষেবা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বাধীনতা দিবসে মেট্রো (Metro) যাত্রীদের জন্য আনন্দের খবর! এবার থেকে একটি মাত্র কার্ড থাকলেই গোটা দেশের (India) মেট্রো পরিষেবার সুবিধা নিতে পারবেন তাঁরা। কিন্তু কীভাবে পাবেন সেই কার্ড (Metro Card)? আজ অর্থাৎ 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়ডার বাসিন্দাদের জন্য বড় ঘোষণা করেছে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এনএমআরসি ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড থাকলে নয়ডা সহ গোটা দেশের মেট্রো চড়তে পারবেন যাত্রীরা।

আর টিকিট কাটার জন্য দাঁড়াতে হবে না লাইনে

দেশের 80 তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়ডার বাসিন্দাদের বড় উপহার দিয়েছে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন। একেবারে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আজ অর্থাৎ 15 আগস্ট থেকেই যাত্রীদের জন্য  ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড এবং হোয়াটসঅ্যাপ টিকিট পরিষেবা চালু করছে। প্রথমত, বিশেষ ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড থাকলে নয়ডার মেট্রোর পাশাপাশি দেশের যেসব শহরে মেট্রো রয়েছে সমস্ত মেট্রোতে চড়তে পারবেন যাত্রীরা।

অবশ্যই পড়ুন: আর হাওড়া থেকে ছাড়বে না রূপসী বাংলা এক্সপ্রেস, কোন স্টেশন থেকে ধরবেন ট্রেন?

এখানেই শেষ নয়, মেট্রো কর্তৃপক্ষের তরফে হোয়াটসঅ্যাপ টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। তাতে হোয়াটসঅ্যাপে চ্যাটবটের মাধ্যমে QR টিকিট পেয়ে যাবেন যাত্রীরা। পরবর্তীতে সেই QR স্ক্যান করেই প্রবেশ করা যাবে স্টেশনে, ওঠা যাবে মেট্রোতে। কাজেই বলাই যায়, বিশেষ মোবিলিটি কার্ড বা হোয়াটসঅ্যাপ টিকেটের মাধ্যমে নতুন করে স্টেশনে গিয়ে টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে না যাত্রীদের।

 

 

View this post on Instagram

 

নয়ডা মেট্রো কর্পোরেশন সূত্রে খবর, এনএমআরসি ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড হাতে থাকলে একজন যাত্রী নয়ডার মধ্যে 21টি মেট্রো স্টেশনে যাতায়াত করতে পারবেন। শোনা যাচ্ছে, নয়ডার মেট্রো স্টেশনের পাশাপাশি দিল্লির ব্লু লাইন, ম্যাজেন্টা মেট্রো লাইনের সাথে সাথে গোটা দেশের মেট্রো পরিষেবার সাথে যুক্ত হতে পারবেন যাত্রীরা!