লাগবে না ভাড়া, এই দু’দিন ফ্রিতে যাতায়াত করা যাবে বাসে! ঘোষণা রাজ্য সরকারের

Published:

Free Bus

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাখিবন্ধন উপলক্ষ্যে বিরাট ঘোষণা রাজ্য সরকারের (State Government)। মূলত মহিলাদের যাতায়াতের কথা চিন্তা করে বিনামূল্যে বাস পরিষেবা (Free Bus Service) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত মহিলা রাখিবন্ধন উপলক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মূলত আগস্ট মাসের শেষের দিকে পরপর দুদিন ফ্রিতে বাসে করে এক স্থান থেকে অন্য স্থানে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন প্রত্যেক নারী।

ভাড়া না দিয়েই যাতায়াত করতে পারবেন বাসে

রাখিবন্ধন উৎসবের কথা মাথায় রেখেই মূলত দিদি ও বোনেদের জন্য ফ্রিতে বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার। রোডওয়েজ প্রশাসনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আগস্ট মাসের 28 এবিং 29 তারিখ, এই দুটো দিন বাসে করে যাতায়াত করতে কোনও রকম ভাড়া দিতে হবে না মহিলা যাত্রীদের। বয়স যাই হোক, প্রত্যেক মহিলা ফ্রিতে বাসে চড়ে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

শুধু তাই নয়, রোডওয়েজ প্রশাসন স্থানীয় বাস ডিপোগুলিকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মহিলারা যাতে সমস্ত সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। একই সাথে, চাহিদার কথা মাথায় রেখে অতিরিক্ত বাস চালানোরও নির্দেশ দিয়েছে প্রশাসন। মূলত নারীদের সুবিধার কথা চিন্তা করে সব রকম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজস্থান সরকারের তরফে।

আরও পড়ুন: ‘বাংলাদেশের ১৯৭১-র যুদ্ধের মতো অস্ত্রশস্ত্র রেখে পালাও’ পাক সেনাকে হুঁশিয়ারি বালুচ নেতার

প্রসঙ্গত, রাজস্থান সরকারের নির্দেশ অনুযায়ী, রাজস্থানের মহিলারা ভলবো এবং এসি বাস ছাড়া সমস্ত ধরনের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। তবে বলে রাখা প্রয়োজন, রাজস্থান থেকে যদি কোনও মহিলা বাসে করে অন্য রাজ্যে ভ্রমণ করতে যান সে ক্ষেত্রে রাজস্থানের সীমানা অতিক্রম করার পর সংশ্লিষ্ট রাজ্যটির যে অংশ পর্যন্ত তিনি যাবেন রাজস্থান সীমান্ত থেকে শুধুমাত্র সেইটুকু অংশের ভাড়া নেওয়া হবে মহিলা যাত্রীর কাছ থেকে।

আরও BUS Raksha Bandhan