বিক্রম ব্যানার্জী, কলকাতা: “মহিলারা গ্যাসের সিলিন্ডার তুলতে পারে না।” এমন বক্তব্যেই একজন যোগ্য মহিলা ক্যান্ডিডেটকে কাজ দিতে অস্বীকার করেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation)। জানা গিয়েছে, সুমিত্রা নামক ওই মহিলা ইন্ডিয়ান অয়েলের LPG বোটোলিং প্ল্যান্টে রিফিলিং হেলপারের কাজের জন্য সমস্ত শর্ত পূরণ করেছিলেন। কিন্তু তা সত্বেও শুধুমাত্র মহিলা বলেই তাঁকে চাকরিতে নিয়োগ করা হয়নি। আর সেই ঘটনায় এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে বড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)! জানা যাচ্ছে, ওই মহিলার সাথে এমন আচরণের কারণে সরকারি সংস্থাটিকে মোটা টাকা জরিমানা করেছে দেশের শীর্ষ আদালত। সেই অর্থ দিতে হবে ভুক্তভোগী চাকরিপ্রার্থীকে।
IOC-কে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের
জানা গিয়েছে, হরিয়ানার গুধা গ্রামের বাসিন্দা সুমিত্রা নামক ওই মহিলা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের LPG বোটোলিং প্ল্যান্টে চাকরির জন্য আবেদন করেছিলেন। তবে শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের কারণে অর্থাৎ তিনি মহিলা বলেই তাঁকে কাজ দিতে অস্বীকার করার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান অয়েলের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, ডেপুটি কমিশনারের নেতৃত্বাধীন একটি স্থানীয় কমিটি ইন্ডিয়ান অয়েলের LPG বোটোলিং প্ল্যান্টে কাজের জন্য রিফিলিং হেলপার বা অস্থায়ী কর্মী নিয়োগের সুপারিশ করেছিল। মোট 49 জনের জন্য চাকরির সুপারিশ করা হলে সেই তালিকায় ছিলেন সুমিত্রাও।
অভিযোগ, 49 জনের মধ্যে একজন মহিলা হয়ে চাকরির আবেদন করায় তাঁকে কাজ দিতে অস্বীকার করে IOC। আর তারপরেই জল গড়ায় সুপ্রিম কোর্ট। ওই মহিলাকে চাকরি দিতে অস্বীকার করার পর যুক্তি হিসেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছিল, যে কাজের জন্য আবেদন করা হয়েছিল সেখানে মূলত ভারী ভারী LPG সিলিন্ডার কাঁধে করে নিয়ে যেতে হয়। তাছাড়াও নাইট শিফটের কাজ রয়েছে। এসব কারণেই ওই মহিলাকে তাঁরা কাজের জন্য যোগ্য বলে মনে করেনি। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বক্তব্য, “মহিলারা নিজেরাই বাড়িতে ভারী ভারী সিলিন্ডার তোলেন। সেক্ষেত্রে কাজে নিয়োগ করতে সমস্যা কোথায়?”
VIDEO | Delhi: The Supreme Court directed Indian Oil Corporation to pay Rs 12 lakh in compensation to a woman who was denied a job as a refilling helper at an LPG bottling plant despite being eligible, solely because of her gender. Since she has reached the retirement age, the… pic.twitter.com/VRUULYqDUj
— Press Trust of India (@PTI_News) September 17, 2026
আরও পড়ুন: ইস্টবেঙ্গল সহ তিন প্রধানের সমর্থক? ডিসকাউন্টে পাবেন ভারত-ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের টিকিট
ভারত সরকারের তেল সরবরাহকারী সংস্থাটির এমন পদক্ষেপকে মহিলাদের ক্ষেত্রে অপমানজনক হিসেবে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ওই মহিলা প্রায় অবসর গ্রহণের পর্যায়ে পৌঁছেছেন। তাই চাকরির বদলে তাঁকে ক্ষতিপূরণ দেওয়াটাই যথাযথ সিদ্ধান্ত হবে। ঠিক সে কারণেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে ওই মহিলার হাতে 12 লাখ টাকা ক্ষতিপূরণ বাবাদ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।










