অনন্যা সরকার, কলকাতা: ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা (Healthcare System of India) নিয়ে নাগরিকদের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। কিন্তু বহু বিদেশি পর্যটকের মুখে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশংসা শোনা গেছে। এমনকি ভারতের মেডিকেল ট্যুরিজম (Medical Tourism) যথেষ্ট প্রসিদ্ধ। কম খরচে ভালো চিকিৎসা পেতে বহু বিদেশী প্রতিবছর এদেশে আসেন। এবার ভারতে ওষুধের কম দাম (Medicine Price) নিয়ে এক আমেরিকান মহিলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে। লিজ নামের ওই মহিলা ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের স্বাস্থ্য ব্যবস্থার তুলনা করে দেখান, আমেরিকায় যে ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম প্রায় ৯০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫,০০০ টাকা), ভারতে সেটি মাত্র ৩৫ থেকে ৩০০ টাকাতেই পাওয়া যায়। এই বিশাল পার্থক্য দেখে লিজ অভিযোগ করেন স্বাস্থ্যখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষকে লুট করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ভারতে অনেক সস্তা ওষুধ
ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওতে লিজ জানান, তার মাসি বর্তমানে এক ধরনের ব্লাড ক্যান্সারে ভুগছেন এবং তাকে রেভলিমিড (Revlimid) নামের একটি ওষুধ খেতে হয়। তার দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে এই ওষুধটির একটি ট্যাবলেট কিনতে খরচ হয় প্রায় ৯০০ ডলার, অথচ ভারতে এর জেনেরিক সংস্করণের দাম মাত্র ৩৫ থেকে ৩০০ টাকা। এরসাথেই তিনি জানান, রোগীদের ওপর আর্থিক বোঝা কমাতে ভারতে বহু প্রয়োজনীয় ওষুধ খুব সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়।
View this post on Instagram
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে লিজের বক্তব্য, ভারতে নাগরিকদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা ও ওষুধের জন্য সাধারণ মানুষকে প্রচুর অর্থ খরচ করতে হয়, যা নাগরিকদের কাছ বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে। লিজের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
আরও পড়ুনঃ পড়ুয়াদের ওপর পড়ছে কুপ্রভাব! স্কুলের ৫০০ মিটারের মধ্যে ‘স্টিং’ ব্যান করল সরকার
ভিডিওটি দেখে বহু নেট নাগরিক আমেরিকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার সমালোচনা করেছেন। কেউ কেউ এও বলেন যে, ভারতের সরকারি হাসপাতালগুলিতে অনেক জটিল রোগের জন্য স্বল্পমূল্যে বা বিনামূল্যে চিকিৎসা মেলে। আবার কিছু নেটিজেন মস্করা করে মন্তব্য জুড়েছেন যে, আমেরিকান নাগরিকরা যদি ওষুধ কেনার জন্য ভারতে আসেন, তাহলে যাতায়াতের খরচ বাদ দিয়েও তাদের অনেক সাশ্রয় হবে। এই ভাইরাল ভিডিও দুই দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা ও ওষুধের দাম নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।










