জাহাজে ফের হামলা হলে ইরানকে পাল্টা দেবে ভারতও? হরমুজ নিয়ে বড় বয়ান নৌসেনার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান এবং আমেরিকার মধ্যেকার সংঘাত আজও চলমান। যার প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)। মাঝে এই আন্তর্জাতিক জলপথ উন্মুক্ত করলেও ফের তা বন্ধ করে দিয়েছে তেহরান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সম্প্রতি ভারতের পতাকা লাগানো দুটি জাহাজ তেল নিয়ে হরমুজ পার করার চেষ্টা করলে জাহাজ দুটিতে অতর্কিত হামলা চালায় ইরানি সেনা। যে ঘটনায় বেশ অসন্তুষ্ট নয়া দিল্লি। আগেই ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। তবে এবার ইরানের হামলা নিয়ে বেশ সতর্ক ভারতীয় নৌবাহিনী। ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার তরফে হরমুজ প্রণালীর অংশটিকে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে একটি নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে।

ইরান হামলা চালালে পাল্টা দেবে ভারতও?

ভারতীয় জাহাজের উপর ইরানের হামলার ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না দেশবাসী। এমতাবস্থায়, হরমুজ প্রণালী থেকে ভারতীয় জাহাজ চলাচলের ক্ষেত্রে বেশ সতর্ক নয়া দিল্লি। গত দিন গুলিতে হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ আটকে রাখা এবং সেগুলিতে হামলার ঘটনায় সড়ক হয়েছেন নৌ বাহিনী। সদ্য ভারতীয় নৌসেনার তরফে হরমুজ প্রণালীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সামুদ্রিক নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে নৌসেনা।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল ডিকে ত্রিপাঠী ভারতের সামুদ্রিক নিরাপত্তা কৌশল প্রকাশ করেছেন। সেই কৌশলে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথের পাশাপাশি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযোগকারী হরমুজকে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি প্রাথমিক গুরুত্বপূর্ণ এলাকায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর অর্থ, তরমুজ প্রণালীতে সংঘটিত সমস্ত ধরনের কৌশলগত এবং ভূ-রাজনৈতিক ঘটনাবলীর বিষয়ে ভারতীয় নৌবাহিনীর বেশ চিন্তিত এবং সতর্ক।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় জায়গা পেতে চলেছেন বৈভব সূর্যবংশী সহ ৫ প্লেয়ার! দেখুন লিস্ট

ভারতীয় নৌসেনার তরফে এমন কৌশল প্রকাশ করার পরেই অনেকেই মনে করছেন, পরবর্তীতে যদি ভারতীয় জাহাজে ইরান বা কোনও দ্বিতীয় পক্ষ হামলা চালায় সে ক্ষেত্রে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে ভারতও! যদিও এ সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা ভারতীয় নৌবাহিনীর তরফে করা হয়নি। বলে রাখা প্রয়োজন, গত 18 এপ্রিল, শনিবার হরমুজ পার করার সময় ভারতের যে দুই জাহাজে হামলা হয়েছিল সেই দুই জাহাজ দুটি পরবর্তীতে পারস্য উপসাগরে ফিরে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতীয় জাহাজগুলি এরপর আর সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। সেই দুই জাহাজ মিলিয়ে এই মুহূর্তে হরমুজে আটকে রয়েছে ভারতের 14টি জাহাজ। সেই জাহাজগুলিকে দেশে ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা চালাচ্ছে নয়া দিল্লি। নৌসেনার তরফেও ইতিমধ্যেই জাহাজ গুলিতে সতর্কবার্তা পৌঁছেছে।